১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০০:৪৮

শিরোনাম
ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর, কর ও ভ্যাট মওকুফের প্রস্তাব অর্থমন্ত্রীর ঘৃণ্য অপরাধেও ন্যায়বিচার নিশ্চিতের তাগিদ আইনমন্ত্রীর শান্তিরক্ষীদের সম্মান জানিয়ে পালিত জাতিসংঘ দিবস বিশেষ অভিযানে দেশজুড়ে গ্রেপ্তার ১৮ হাজার ৩২৮ জন হামের টিকা ক্রয়ে সরকারের বরাদ্দ ৪১২ কোটি ৭১ লাখ টাকা আপনি গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো’-সীমান্তে বিজিবি-বিএসএফের উত্তেজনা তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন সরকারি দফতরের শূন্যপদ পূরণে যত দ্রুত সম্ভব নিয়োগ: প্রধানমন্ত্রী

পাঁচ বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভিসি নিয়োগ

পাঁচ বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভিসি নিয়োগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ১২:২৯

জাতীয়, চট্টগ্রাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি এবং ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়সহ পাঁচটি পদে নতুন প্রো-ভিসি নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (১০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নাহ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়টির বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিনকে।

এছাড়া একই বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বর্তমানে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে দায়িত্ব পালন করা অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।

ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস সিদ্দিকীকে।

অন্যদিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি বিভাগের ডিন ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী এসব নিয়োগ কার্যকর হবে।

আরও পড়ুন