চার পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯ জুন, ২০২৬, ১২:০৭
দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিশ্ববিদ্যালয়গুলো হলো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক এস এম হেমায়েত জাহান। এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমান উপাচার্য কাজী রফিকুল ইসলামকে পদ থেকে অব্যাহতি দিয়ে নিজ মূল পদে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার। বিদায়ী উপাচার্য মো. শহিদুল ইসলামকে তার পদ থেকে অব্যাহতি দিয়ে মূল কর্মস্থলে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক তাহমিনা আখতার। একইসঙ্গে বর্তমান উপাচার্য অধ্যাপক এস এম হাসান তালুকদারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নিজ পদে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
অন্যদিকে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ হানিফ। তিনি নবপ্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ও কোষাধ্যক্ষ ছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন নিয়োগপ্রাপ্ত চার উপাচার্যের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর পর্যন্ত কার্যকর থাকবে।
আরও পড়ুন
- • ইরানি সমর্থকদের টিকিট বাতিলের দাবি যুক্তরাষ্ট্রের
- • প্রধানমন্ত্রীর টেলিফোনের তারের পর মন্ত্রনালয়ের ল্যাপটপ চুরি
- • ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ইসরায়েল মুখ্য নয়: ভ্যান্স
- • সরকারি চাকুরীজীবিদের বেতন বাড়বে ৫০ শতাংশ
- • ফ্রান্সে প্রবেশে নিষেধাজ্ঞা ইসরায়েলি অর্থমন্ত্রীর
- • দীপু মনিকে অন্তর্বর্তী জামিন হাইকোর্টের
- • ইসরায়েলি হামলায় ইরানের দুই সেনা নিহত
- • ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণে কুকুর ব্যবহার করত ইসরায়েলি বাহিনী
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • বাকস্বাধীনতা কোথায়?
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
