অনার্সে বাংলা-ইতিহাস বাদ যাচ্ছে না: শিক্ষামন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯ জুন, ২০২৬, ১৪:০৫
অনার্স (স্নাতক সম্মান) পর্যায় থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর ‘ভিত্তিহীন’ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে একনেক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, কোনো বিষয় বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়নি। বরং সময়ের চাহিদা অনুযায়ী অনার্স পর্যায়ে নতুন বিষয় যুক্ত করার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।
তিনি আরও জানান, মাদরাসা শিক্ষাব্যবস্থার উন্নয়নে নেওয়া বিভিন্ন প্রকল্প নিয়েও একনেক সভায় আলোচনা হয়েছে।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় ২০২৭ সালের শিক্ষাবর্ষের জন্য নতুন শিক্ষাক্রম সংস্কার এবং কয়েকটি নতুন বিষয় যুক্ত করার পরিকল্পনার কথা জানায়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে অনার্স পর্যায় থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাদ দেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে।
এদিকে একই বিষয়ে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ থাকবে। তবে সব প্রতিষ্ঠানে এসব বিভাগ থাকবে কি না, তা নিয়ে আলোচনা চলছে।
তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
আরও পড়ুন
- • ইরানি সমর্থকদের টিকিট বাতিলের দাবি যুক্তরাষ্ট্রের
- • প্রধানমন্ত্রীর টেলিফোনের তারের পর মন্ত্রনালয়ের ল্যাপটপ চুরি
- • ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ইসরায়েল মুখ্য নয়: ভ্যান্স
- • সরকারি চাকুরীজীবিদের বেতন বাড়বে ৫০ শতাংশ
- • ফ্রান্সে প্রবেশে নিষেধাজ্ঞা ইসরায়েলি অর্থমন্ত্রীর
- • দীপু মনিকে অন্তর্বর্তী জামিন হাইকোর্টের
- • ইসরায়েলি হামলায় ইরানের দুই সেনা নিহত
- • ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণে কুকুর ব্যবহার করত ইসরায়েলি বাহিনী
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • বাকস্বাধীনতা কোথায়?
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
