১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০০:৫৫

শিরোনাম
ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর, কর ও ভ্যাট মওকুফের প্রস্তাব অর্থমন্ত্রীর ঘৃণ্য অপরাধেও ন্যায়বিচার নিশ্চিতের তাগিদ আইনমন্ত্রীর শান্তিরক্ষীদের সম্মান জানিয়ে পালিত জাতিসংঘ দিবস বিশেষ অভিযানে দেশজুড়ে গ্রেপ্তার ১৮ হাজার ৩২৮ জন হামের টিকা ক্রয়ে সরকারের বরাদ্দ ৪১২ কোটি ৭১ লাখ টাকা আপনি গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো’-সীমান্তে বিজিবি-বিএসএফের উত্তেজনা তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন সরকারি দফতরের শূন্যপদ পূরণে যত দ্রুত সম্ভব নিয়োগ: প্রধানমন্ত্রী

রামু সেনানিবাসে বক্সিং প্রশিক্ষণের সময় দুর্ঘটনায় সেনাসদস্যের মৃত্যু

রামু সেনানিবাসে বক্সিং প্রশিক্ষণের সময় দুর্ঘটনায় সেনাসদস্যের মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ১৭:৪১

কক্সবাজারের রামু সেনানিবাসে বক্সিং প্রশিক্ষণের সময় দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ল্যান্স কর্পোরাল তামিমের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সেনাবাহিনীর সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে বক্সিং অনুশীলনের সময় তিনি আহত হন। পরে তাঁকে দ্রুত চিকিৎসার জন্য নেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি মারা যান।

ল্যান্স কর্পোরাল তামিম বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মরত সদস্য ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে সহকর্মী ও স্বজনদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

এদিকে, তামিমের মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ, বাংলাদেশ গভীর দুঃখ প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছে। সংগঠনটি তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে এই শোক সহ্য করার শক্তি কামনা করেছে।

শোকবার্তায় বলা হয়, দেশের সুরক্ষায় নিয়োজিত একজন তরুণ সেনাসদস্যের এ ধরনের মৃত্যু জাতির জন্য বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি। দেশের সেবায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুন