১৯ জুলাই ২০২৬, রবিবার, ২০:২৭

শিরোনাম
'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ সবুজ গণপরিবহনে বড় উদ্যোগ, ইলেকট্রিক বাসের জন্য ৪০০ কোটি টাকা চাইল বিআরটিসি জুলাই সনদ বাস্তবায়নের বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে সিলেটে খনন হচ্ছে নতুন ৩ কূপ দুই দিনের সফরে ঢাকায় আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২০২৬’ শুরু আজ

আগামী পাঁচ বছরে স্বর্ণের দাম দ্বিগুণ হতে পারে, বলছেন বিশ্লেষকরা

আগামী পাঁচ বছরে স্বর্ণের দাম দ্বিগুণ হতে পারে, বলছেন বিশ্লেষকরা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ০৯:৫৮

বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা এবং নিরাপদ বিনিয়োগের চাহিদা বৃদ্ধির কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ধারাবাহিকভাবে বাড়ছে। এ ধারা অব্যাহত থাকলে আগামী পাঁচ বছরের মধ্যে স্বর্ণের দাম বর্তমানের তুলনায় প্রায় দ্বিগুণ হতে পারে বলে মনে করছেন একাধিক আর্থিক বিশ্লেষক।

জার্মান সংবাদমাধ্যম ডিডব্লিউর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল প্রায় ১ হাজার ৫৮৫ ডলার। বর্তমানে তা বেড়ে ৪ হাজার ৫০০ ডলারেরও বেশি হয়েছে। মুদ্রাস্ফীতি, অর্থের ক্রয়ক্ষমতা কমে যাওয়া এবং তুলনামূলক কম সুদের হারের কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। ফলে বিশ্ববাজারে স্বর্ণের চাহিদা এবং দাম—দুই-ই বেড়েছে।

ডয়চে ব্যাংকের সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, চীন, রাশিয়া, ভারত ও তুরস্কের মতো উদীয়মান অর্থনীতির দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলো ব্যাপক হারে স্বর্ণ কিনছে। বৈশ্বিক অনিশ্চয়তা মোকাবিলা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও নিরাপদ করতে তারা স্বর্ণের মজুত বাড়াচ্ছে।

ব্যাংকটির বিশ্লেষকদের মতে, এই প্রবণতা অব্যাহত থাকলে ২০৩১ সালের মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম ৮ হাজার ডলারে পৌঁছাতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন ডলারের দুর্বলতা, সুদের হার কমার সম্ভাবনা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর বড় আকারের স্বর্ণ ক্রয়—এসবই দামের ঊর্ধ্বগতির প্রধান কারণ। পাশাপাশি ক্রিপ্টোকারেন্সির মতো নতুন বিনিয়োগ মাধ্যম জনপ্রিয় হলেও অনেক বিনিয়োগকারী ঝুঁকি কমাতে পোর্টফোলিওতে স্বর্ণের অংশ বাড়াচ্ছেন।

তবে ভবিষ্যতে স্বর্ণের দামের গতিপথ নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে মতভেদ রয়েছে। ডয়চে ব্যাংকের বিশ্লেষকেরা যেখানে আগামী কয়েক বছরে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ার পূর্বাভাস দিচ্ছেন, সেখানে ল্যান্ডেসব্যাংক বাডেন-ভুর্টেমবার্গের অর্থনীতিবিদ ফ্রাঙ্ক শ্যালেনবার্গারের মতে, বর্তমান পরিস্থিতিতে স্বর্ণের দাম দ্বিগুণ হওয়ার মতো শক্তিশালী ভিত্তি এখনো তৈরি হয়নি।

অন্যদিকে, ডিজেড ব্যাংকের বিশ্লেষকেরা বিশ্ব অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দীর্ঘমেয়াদি সম্ভাবনা ইতিবাচক বলে মনে করছেন। তাদের পূর্বাভাস, আগামী ১২ মাসের মধ্যেই প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ডলারে পৌঁছাতে পারে।

বিশেষজ্ঞদের মতে, স্বর্ণ এখন শুধু অলঙ্কার বা বিলাসপণ্যের মধ্যেই সীমাবদ্ধ নেই। বৈশ্বিক অনিশ্চয়তার সময়ে সম্পদ সুরক্ষা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগের অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে স্বর্ণের গুরুত্ব আরও বাড়ছে।

সূত্র: ডিডব্লিউ

আরও পড়ুন