০৯ জুন ২০২৬, মঙ্গলবার, ০২:৪০

শিরোনাম
বাজেটেই মিলবে নতুন বাংলাদেশের রূপরেখা: মির্জা ফখরুল হাসনাতের উদ্যোগে দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থীর সংসদ পরিদর্শন কুমিল্লা বিমানবন্দরের দাবি জানালেন সংসদ সদস্য মনিরুল হক পাঁচ বছরে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৪.১৬ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী নতুন বাজেটে ফ্রিল্যান্সারদের কর ছাড়, সিগারেটে বাড়তে পারে শুল্ক সংসদ গ্রন্থাগার কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত সীমান্তে পুশইন প্রতিহতে শক্ত অবস্থানে বিজিবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে অপরাধ কমেছে, দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাসী সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

তৃণমূলে ভাঙনের দাবি, বিজেপির পাশে ২০ এমপি!

তৃণমূলে ভাঙনের দাবি, বিজেপির পাশে ২০ এমপি!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯ জুন, ২০২৬, ০০:২২

ভারতের রাজধানী দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে বড় ধরনের ভাঙনের দাবি উঠেছে। দলটির ২০ জন সংসদ সদস্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে সমর্থনের ঘোষণা দিয়েছেন বলে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে আয়োজিত এক বৈঠকে অংশ নিয়ে এসব সংসদ সদস্য বিজেপির প্রতি সমর্থন জানান। ওই বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবও উপস্থিত ছিলেন।

ঘটনাটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে, কারণ একই সময়ে তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বিজেপিবিরোধী ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে অংশ নিচ্ছিলেন।

বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে থাকা সংসদ সদস্য কাকলি ঘোষ দস্তিদার জানান, শুভেন্দু অধিকারীর আহ্বানেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত মন্তব্য করতে চাননি।

বৈঠকে উপস্থিত আরেক সংসদ সদস্য শর্মিলা সরকার গণমাধ্যমকে বলেন, কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে গঠিত নতুন সংসদীয় ব্লক ভবিষ্যতে সংসদে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের পক্ষে অবস্থান নেবে।

এদিকে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য সুখেন্দুশেখর রায় দল ও সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি দাবি করেন, তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের কাছ থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

তবে এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

আরও পড়ুন