বাজেটেই মিলবে নতুন বাংলাদেশের রূপরেখা: মির্জা ফখরুল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯ জুন, ২০২৬, ০০:৩৭
স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ১১ জুন ঘোষিত হতে যাওয়া জাতীয় বাজেটের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে।
সোমবার (৮ জুন) রাতে রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ প্রার্থনা ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নতুন বাজেটকে ঘিরে সরকার আশাবাদী। দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও শক্তিশালী করতে এতে নতুন উদ্যোগ প্রতিফলিত হবে।
তিনি বলেন, বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক ও বহুত্ববাদী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার। তবে একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টি এবং সাম্প্রদায়িক উসকানি দেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার পর সংকটময় পরিস্থিতিতে তিনি দেশকে ঘুরে দাঁড়ানোর পথ দেখিয়েছিলেন। কৃষি, অর্থনীতি, রপ্তানি ও বৈদেশিক কর্মসংস্থানে তার নেওয়া উদ্যোগ দেশের উন্নয়নের ভিত্তি তৈরি করেছে।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় নারীদের শিক্ষা বিস্তারে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছিল। আর বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করছেন এবং বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছেন।
অনুষ্ঠানে সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারসহ আরও অনেকে বক্তব্য দেন।
আরও পড়ুন
- • কারিশমাই আমার প্রথম মা, আবেগঘন কারিনা
- • ইভটিজিং সামাজিক অভিশাপের এক নীরব বিস্তার
- • শত দিন পরবর্তী বিএনপি সরকার: প্রতিশ্রুতির পথ নাকি প্রশ্নের পাহাড়?
- • মধ্যপ্রাচ্য যুদ্ধের শত দিন: আগুনের বৃত্তে দাঁড়িয়ে বিশ্বের ভবিষ্যৎ
- • বাজেটেই মিলবে নতুন বাংলাদেশের রূপরেখা: মির্জা ফখরুল
- • তৃণমূলে ভাঙনের দাবি, বিজেপির পাশে ২০ এমপি!
- • হোয়াটসঅ্যাপে ইসরায়েলি হামলা, আইনি পথে মেটা
- • রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • বাকস্বাধীনতা কোথায়?
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • নৈতিকতার চরম অবনতি দায় আসলে কার?
