১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০০:৫৫

শিরোনাম
ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর, কর ও ভ্যাট মওকুফের প্রস্তাব অর্থমন্ত্রীর ঘৃণ্য অপরাধেও ন্যায়বিচার নিশ্চিতের তাগিদ আইনমন্ত্রীর শান্তিরক্ষীদের সম্মান জানিয়ে পালিত জাতিসংঘ দিবস বিশেষ অভিযানে দেশজুড়ে গ্রেপ্তার ১৮ হাজার ৩২৮ জন হামের টিকা ক্রয়ে সরকারের বরাদ্দ ৪১২ কোটি ৭১ লাখ টাকা আপনি গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো’-সীমান্তে বিজিবি-বিএসএফের উত্তেজনা তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন সরকারি দফতরের শূন্যপদ পূরণে যত দ্রুত সম্ভব নিয়োগ: প্রধানমন্ত্রী

আর্জেন্টিনাকে বাংলাদেশের অঙ্গরাজ্য ঘোষণার দাবি জয়ের, সামাজিক মাধ্যমে আলোচনা

আর্জেন্টিনাকে বাংলাদেশের অঙ্গরাজ্য ঘোষণার দাবি জয়ের, সামাজিক মাধ্যমে আলোচনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ১৮:২৯

বিশ্বকাপ ফুটবল সামনে রেখে যখন ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে দেশ, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি রসিকতার ছলে আর্জেন্টিনাকে বাংলাদেশের “অঙ্গরাজ্য” ঘোষণার দাবি জানান। পোস্টে তিনি লেখেন, “আর্জেন্টিনার জনসংখ্যা ৪ কোটি ৬০ লাখ। বাংলাদেশে আর্জেন্টিনার ভক্ত ৯ কোটি। আর্জেন্টিনা দেশটাকে বাংলাদেশের অঙ্গরাজ্য ঘোষণা করা এখন সময়ের দাবি।”

তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর্জেন্টিনা সমর্থকেরা বিষয়টি হাস্যরসের সঙ্গে গ্রহণ করলেও অন্য দলের সমর্থকদের অনেকে মজার ছলে পাল্টা মন্তব্য করছেন।

বিশ্বকাপ ও আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট এলেই বাংলাদেশে আর্জেন্টিনা জাতীয় দলের জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। বিশেষ করে লিওনেল মেসির সময় থেকে এই সমর্থন আরও বিস্তৃত হয়েছে। দেশের বিভিন্ন স্থানে আর্জেন্টিনার পতাকা, পোস্টার ও উৎসবমুখর পরিবেশ প্রায়ই চোখে পড়ে।

আন্তর্জাতিক গণমাধ্যমেও একাধিকবার বাংলাদেশে আর্জেন্টিনা সমর্থকদের ব্যাপকতা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ফুটবলপ্রেমীদের এই আবেগের প্রেক্ষাপটেই জয়ের মন্তব্যটি মূলত রসিকতার ছলে করা হলেও তা সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

প্রতিফলন/এস এস

আরও পড়ুন