বিশ্বকাপ উদ্বোধনে শাকিরা, থাকছে তারকাবহুল আয়োজন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ১৭:৫৩
কাউন্টডাউন প্রায় শেষ। আগামীকাল পর্দা উঠছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ আয়োজনে এবারের আসরটি ইতিহাসের নতুন অধ্যায় হতে যাচ্ছে নানা কারণে। প্রথমবারের মতো ৩২ দলের বদলে ৪৮ দল অংশ নিচ্ছে বিশ্বকাপের মূল পর্বে। সেই ঐতিহাসিক টুর্নামেন্টকে স্বাগত জানাতে আয়োজন করা হয়েছে বিশেষ উদ্বোধনী অনুষ্ঠান।
বিশ্বকাপের প্রথম উদ্বোধনী আয়োজন হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে। অনুষ্ঠান শেষে মাঠে গড়াবে উদ্বোধনী ম্যাচ, যেখানে স্বাগতিক মেক্সিকোর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও উৎসবের আবহ তৈরি হবে তারও অনেক আগে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ভাষ্য অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠানে ফুটে উঠবে লাতিন সংস্কৃতির বৈচিত্র্য ও ঐতিহ্য। একই সঙ্গে উন্মোচন করা হবে ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল মিউজিক অ্যালবাম।
অনুষ্ঠানে পারফর্ম করবেন আন্তর্জাতিক অঙ্গনের বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী। তালিকায় রয়েছেন আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওশেন, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আজুলিস, মানা ও টাইলা। আয়োজকেরা শেষ মুহূর্তে আরও কিছু চমকের আভাসও দিয়েছেন।
বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ প্রকাশিত হয়েছে গত মে মাসে। ফিফা জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে গানটি সরাসরি পরিবেশন করবেন কলম্বিয়ার তারকা গায়িকা শাকিরা ও নাইজেরিয়ার সংগীতশিল্পী বার্না বয়।
এর মাধ্যমে বিশ্বকাপের অফিসিয়াল গানে শাকিরার অংশগ্রহণের সংখ্যা দাঁড়াবে চারটিতে। এর আগে ২০০৬ বিশ্বকাপে ‘হিপস ডোন্ট লাই’, ২০১০ বিশ্বকাপে ‘ওয়াকা ওয়াকা’ এবং ২০১৪ বিশ্বকাপে ‘লা লা লা’ গেয়ে ফুটবলভক্তদের মন জয় করেছিলেন তিনি।
শুধু উদ্বোধনী অনুষ্ঠানেই নয়, আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনালের হাফটাইম শোতেও পারফর্ম করার কথা রয়েছে শাকিরার। সেখানে তাঁর সঙ্গে অংশ নেবে উগান্ডার শিশু নৃত্যদল ‘ট্রিপলেটস গেটো কিডস’।
তিন আয়োজক দেশের মধ্যে মেক্সিকোতেই শুরু হচ্ছে বিশ্বকাপের আনুষ্ঠানিক উদ্বোধন। পরে কানাডা ও যুক্তরাষ্ট্রেও পৃথক বিশেষ আয়োজন অনুষ্ঠিত হবে।
প্রতিফলন/এস এস
আরও পড়ুন
- • পুকুরে ছিঁড়ে পড়া তারে প্রাণ গেল দুই বছরের শিশুসহ মায়ের
- • এক ম্যাচে ৮ লাল কার্ড, প্রীতি ম্যাচে যুদ্ধের দৃশ্য!
- • ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর, কর ও ভ্যাট মওকুফের প্রস্তাব অর্থমন্ত্রীর
- • বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ ঘিরে মেক্সিকো সিটিতে কড়া সিদ্ধান্ত
- • ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরি মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
- • এক বিশ্বকাপেই ১৩ গোল, তবুও ইতিহাসের সবচেয়ে দুর্ভাগা জাস্ট ফন্তেইন
- • ইসরায়েলের আগ্রাসন এখন তুরস্কের জন্যও হুমকি: এরদোয়ান
- • ঘৃণ্য অপরাধেও ন্যায়বিচার নিশ্চিতের তাগিদ আইনমন্ত্রীর
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
- • সনদ বাড়ছে, তবুও কেন কমছে না ধর্ষণ?
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
