১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০২:২৪

শিরোনাম
সীমান্তে বাংলাদেশিদের ধাওয়ায় পালিয়ে বাঁচলো বিএসএফ ও ভারতীয়রা ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর, কর ও ভ্যাট মওকুফের প্রস্তাব অর্থমন্ত্রীর ঘৃণ্য অপরাধেও ন্যায়বিচার নিশ্চিতের তাগিদ আইনমন্ত্রীর শান্তিরক্ষীদের সম্মান জানিয়ে পালিত জাতিসংঘ দিবস বিশেষ অভিযানে দেশজুড়ে গ্রেপ্তার ১৮ হাজার ৩২৮ জন হামের টিকা ক্রয়ে সরকারের বরাদ্দ ৪১২ কোটি ৭১ লাখ টাকা আপনি গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো’-সীমান্তে বিজিবি-বিএসএফের উত্তেজনা তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন

স্ত্রীর নামে ঋণ তুলে আর্জেন্টিনা সাজে ভ্যানচালক ‘মেসি সুমন’-গড়েছেন‘আর্জেন্টিনা গ্রাম’

স্ত্রীর নামে ঋণ তুলে আর্জেন্টিনা সাজে ভ্যানচালক ‘মেসি সুমন’-গড়েছেন‘আর্জেন্টিনা গ্রাম’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ১৫:১৪

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে এক ভ্যানচালকের ব্যতিক্রমী উন্মাদনা স্থানীয়দের নজর কাড়ছে। আর্জেন্টিনার প্রতি অগাধ ভালোবাসা থেকে তিনি নিজের বসতিপাড়া সাজিয়েছেন নীল-সাদা রঙে।

ঈশ্বরগঞ্জ পৌরসভার দত্তপাড়া সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সুমন গৌড়, স্থানীয়ভাবে যিনি ‘মেসি সুমন’ নামে পরিচিত। দারিদ্র্যের মধ্যে পরিবার নিয়ে ছোট একটি ঘরে বসবাস করলেও বিশ্বকাপ এলেই তার জীবনে ভিন্ন রং লাগে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সুমন তার ভ্যান রিকশাটিকে আর্জেন্টিনার পতাকার রঙে সাজিয়েছেন। পাশাপাশি ১৬টি বড় পতাকা, ব্যানার, ফেস্টুনসহ নানা সাজসজ্জায় পুরো এলাকা রূপ নিয়েছে এক ‘আর্জেন্টিনা গ্রামে’।

জানা গেছে, এসব আয়োজনের জন্য তিনি একটি গ্রামীণ সংস্থা থেকে স্ত্রী আরতি রাণী ও ছোট ভাইয়ের স্ত্রীর নামে প্রায় ৫০ হাজার টাকা ঋণ নেন। সেই অর্থই ব্যয় করা হয়েছে পতাকা, রং ও অন্যান্য সাজসজ্জার কাজে।

শুধু সাজসজ্জাই নয়, বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনা সমর্থকদের জন্য বিরিয়ানি রান্না করে আপ্যায়নের পরিকল্পনাও করেছেন তিনি।

সুমন বলেন, ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনার সমর্থক। সামর্থ্যের সীমাবদ্ধতা থাকলেও প্রিয় দলের জন্য কিছু করতে পারাটাই তার আনন্দ।

তার স্ত্রী আরতি রাণী বলেন, সংসারে অভাব থাকলেও স্বামীর ফুটবলপ্রীতি তিনি দীর্ঘদিন ধরেই দেখছেন। বিশ্বকাপ এলেই তিনি যেন অন্য মানুষ হয়ে যান। ঋণ নিয়ে এমন আয়োজন ব্যক্তিগতভাবে অস্বাভাবিক মনে হলেও স্বামীর আনন্দের কথা ভেবেই তিনি বিষয়টি মেনে নিয়েছেন।

স্থানীয়দের অনেকে বলছেন, অভাবের মধ্যেও ফুটবলের প্রতি এমন উন্মাদনা বিরল। এ কারণেই এলাকায় তিনি ‘মেসি সুমন’ নামে আলাদা পরিচিতি পেয়েছেন।

আর্জেন্টিনার তারকা ফুটবলার মেসিকে ঘিরেই তার এই আবেগের প্রকাশ বলে জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন