এবার সাকিবের জোড়া আঘাত, চাপে শ্রীলঙ্কা
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৬ মে, ২০২২, ০৭:৫০
মধ্যাহ্ন বিরতির আগেই নাঈমের জোড়া আঘাড়ে স্বস্তি আসে বাংলাদেশ শিবিরে। বিরতি থেকে ফিরে সেই স্বস্তির স্থায়িত্ব বাড়িয়ে দিলেন সাকিব। বিরতি থেকে ফিরে বল হাতে আসেন এই অলরাউন্ডার। তার করা ১১৭ তম ওভারের দ্বিতীয় বলেই সরাসরি ক্লিন বোল্ড হন রমেশ মেন্ডিস। ১ রানে এই ব্যাটারকে সাজঘরে পাঠান সাকিব। এর পরের বলেই আবারও আঘাত হানেন তিনি। এবার এলবির ফাঁদে ফেলেন লাসিথ এম্বুলডেনিয়াকে। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে।
আরও পড়ুন : নাঈমের জোড়া আঘাতে বাংলাদেশের স্বস্তি
এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১১৭ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩০ রান। ১৪৯ রানে অপরাজিত আছেন আগের দিনের সেঞ্চুরিয়ান ম্যাথিউস। ১ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন বিশ্ব ফার্নান্দো।
সোমবার (১৬ মে) ১০ টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নামে বাংলাদেশ-শ্রীলঙ্কা। সফরকারীরা লম্বা স্কোরের দিকে এগোলে ইনিংসের ১১৪তম ওভারে জোড়া আঘাত করেন নাঈম। তুলে নেন সেট ব্যাটসম্যান চান্দিমাল ও নতুন ব্যাটসম্যান নিরোশান ডিকবেলাকে।
ক্যারিয়ারের ২১ তম হাফসেঞ্চুরি তুলে নেয়া চান্দিমালকে এলবিডব্লিউ করে সাজঘরে ফেরান নাইম। রিভিউ নিয়েছিলেন চান্দিমাল, তবে কাজে তাতে। ২ চার ও ৩ ছয়ে ১৪৮ বলে ৬৬ রান করেন তিনি। নাঈমকে রিভার্স সুইপ করতে গিয়েই আউট হন চান্দিমাল। তার আউটে ভাঙে ১৩৬ রানের জুটি। এরপরই নিরোশানকে বোল্ড করেন নাঈম। ৩ বলে ৩ রান করে ফেরেন নিরোশান। ইনিংসে নাঈমের এটি চতুর্থ শিকার।
আরও পড়ুন
- • সহজ ম্যাচ কঠিন করে সিরিজ জিতলো বাংলাদেশ
- • 'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- • ‘বারাণসী’তে নতুন লুকে চমক দিলেন প্রিয়াঙ্কা চোপড়া
- • গোল্ডেন বুট জিততে মেসির সামনে কঠিন দুই সমীকরণ
- • ধর্ষণচেষ্টার পর হত্যা, শিশু আয়নী হত্যার রায় ঘোষণা আজ
- • ফাইনালে ২-১ স্পেনের জয়, দাবি মেন্ডিয়েতার
- • জাতীয় ঐক্যেই শত্রুর পরাজয় সম্ভব: গালিবাফ
- • বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী- গ্রেপ্তার
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • আগামী ২৪ ঘণ্টায় দেশের ১৯ জেলায় বজ্র ঝড়ের পূর্বাভাস
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ফ্রান্স
