তরুণ উদ্যোক্তা শাওনের আঙুর চাষে বাজিমাত
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬, ১২:৪২
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার তরুণ উদ্যোক্তা মোহাম্মদ শাওন ইসলাম আঙুর চাষে বাজিমাত করেছেন।। দীর্ঘ ১০ বছর বাহারাইনে প্রবাস জীবন কাটানোর পর দেশে ফিরে ইউটিউব দেখে শেখা জ্ঞানকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন ব্যতিক্রমধর্মী একটি আঙুর বাগান।
উপজেলার হাসাদহ ইউনিয়নের পনেরশতি পাড়া বাগমারা মাঠে প্রায় আট বিঘা জমির ওপর গড়ে উঠেছে এই বাগান। আঙুরের পাশাপাশি সেখানে চাষ করা হচ্ছে ড্রাগন ফল, মাল্টা ও পেয়ারা—যা ইতোমধ্যে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
শাওন ইসলাম জানান, প্রবাসে থাকাকালীন ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে আঙুর চাষে আগ্রহী হয়ে ওঠেন তিনি। সেই আগ্রহ থেকেই প্রায় দুই বছর আগে দেশে ফিরে শুরু করেন বাণিজ্যিক আঙুর চাষ। তিনি আশা করছেন, প্রতি গাছে ২০ থেকে ২৫ কেজি পর্যন্ত আঙুর উৎপাদন সম্ভব হবে। ইতোমধ্যে প্রতি গাছ ২২০ টাকা দরে বিক্রি শুরু করছেন। আর মাত্র ২০ থেকে ২৫ দিনের মধ্যেই বাজারজাত করা যাবে এই আঙুর।
এই বাগানের মাঠপর্যায়ের দেখভালের দায়িত্বে রয়েছেন স্থানীয় কৃষক ওলিয়ার রহমান। তিনি বলেন, ‘আগে এসব চাষ সম্পর্কে তেমন কিছু জানতাম না। শাওন ভাই বিনিয়োগ করেছেন, আমি কাজ করি। এখন ভালো ফলন হচ্ছে, আলহামদুলিল্লাহ।’
তরুণদের উদ্দেশে শাওন ইসলাম বলেন, চাকরি বা বিদেশ যাওয়ার পেছনে সময় নষ্ট না করে, যদি সম্ভব হয় অল্প জমি লিজ নিয়ে কৃষিকাজ শুরু করুন। ইচ্ছা থাকলে দেশেই সফল হওয়া সম্ভব।
তবে তিনি আক্ষেপ করে বলেন, স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ খুব কম হয়েছে এবং এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাগানটি পরিদর্শনে আসেনি।
এ বিষয়ে জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, উপজেলায় বর্তমানে ৫৫ থেকে ৬০ বিঘা জমিতে আঙুর চাষ হচ্ছে।
আরও পড়ুন
- • গ্যাসের দাম বাড়ানোর নতুন তোড়জোড়
- • সহজ ম্যাচ কঠিন করে সিরিজ জিতলো বাংলাদেশ
- • 'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- • ‘বারাণসী’তে নতুন লুকে চমক দিলেন প্রিয়াঙ্কা চোপড়া
- • গোল্ডেন বুট জিততে মেসির সামনে কঠিন দুই সমীকরণ
- • ধর্ষণচেষ্টার পর হত্যা, শিশু আয়নী হত্যার রায় ঘোষণা আজ
- • ফাইনালে ২-১ স্পেনের জয়, দাবি মেন্ডিয়েতার
- • জাতীয় ঐক্যেই শত্রুর পরাজয় সম্ভব: গালিবাফ
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • আগামী ২৪ ঘণ্টায় দেশের ১৯ জেলায় বজ্র ঝড়ের পূর্বাভাস
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ফ্রান্স
