নওগাঁয় ২২ মে থেকে শুরু হচ্ছে আম সংগ্রহ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০ মে, ২০২৬, ১৭:০৪
নওগাঁ জেলায় চলতি মৌসুমের আম সংগ্রহ আগামী ২২ মে থেকে শুরু হচ্ছে। রোববার (১০ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, প্রথমে স্থানীয় জাত গুটি আম সংগ্রহের মাধ্যমে মৌসুমের বাজারজাত কার্যক্রম শুরু হবে। এরপর পর্যায়ক্রমে নির্ধারিত সময় অনুযায়ী বিভিন্ন জাতের আম বাজারে আসবে।
প্রকাশিত ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী ৩০ মে গোপালভোগ, ২ জুন হিমসাগর, ১০ জুন ল্যাংড়া ও হাড়িভাঙ্গা, ১৫ জুন আম্রপালি এবং ২৫ জুন থেকে ফজলি আম সংগ্রহ শুরু হবে।
এ মৌসুমে জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৮৭ হাজার ২৩৫ মেট্রিক টন।
জেলা প্রশাসক জানিয়েছেন, কৃষি বিভাগ, আমচাষী ও ব্যবসায়ীদের সমন্বয়ে এ ক্যালেন্ডার তৈরি করা হয়েছে, যাতে অপরিপক্ব আম বাজারজাত করা না যায়। নির্ধারিত সময়ের আগে আম সংগ্রহ বা বাজারজাত করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
আরও পড়ুন
- • গ্যাসের দাম বাড়ানোর নতুন তোড়জোড়
- • সহজ ম্যাচ কঠিন করে সিরিজ জিতলো বাংলাদেশ
- • 'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- • ‘বারাণসী’তে নতুন লুকে চমক দিলেন প্রিয়াঙ্কা চোপড়া
- • গোল্ডেন বুট জিততে মেসির সামনে কঠিন দুই সমীকরণ
- • ধর্ষণচেষ্টার পর হত্যা, শিশু আয়নী হত্যার রায় ঘোষণা আজ
- • ফাইনালে ২-১ স্পেনের জয়, দাবি মেন্ডিয়েতার
- • জাতীয় ঐক্যেই শত্রুর পরাজয় সম্ভব: গালিবাফ
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • আগামী ২৪ ঘণ্টায় দেশের ১৯ জেলায় বজ্র ঝড়ের পূর্বাভাস
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ফ্রান্স
