১৯ জুলাই ২০২৬, রবিবার, ২০:৫২

শিরোনাম
গ্যাসের দাম বাড়ানোর নতুন তোড়জোড় 'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ সবুজ গণপরিবহনে বড় উদ্যোগ, ইলেকট্রিক বাসের জন্য ৪০০ কোটি টাকা চাইল বিআরটিসি জুলাই সনদ বাস্তবায়নের বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে সিলেটে খনন হচ্ছে নতুন ৩ কূপ দুই দিনের সফরে ঢাকায় আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো

কৃষকদের জন্য ঋণ সহজীকরণে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক

কৃষকদের জন্য ঋণ সহজীকরণে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ১৩:২৫

দেশের প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের স্বল্প খরচে ব্যাংকিং সুবিধা এবং সহজ শর্তে ঋণপ্রাপ্তি নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট (এফআইডি) থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ১০, ৫০ ও ১০০ টাকার হিসাবধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্নআয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণ বিতরণ কার্যক্রম আরও কার্যকর করতে অগ্রাধিকারমূলক ব্যবস্থা নিতে হবে।

সম্প্রতি সরকার ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা-২০২৫’ প্রণয়ন করেছে। এ উদ্যোগের সঙ্গে সমন্বয় রেখে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, স্মার্ট কার্ডধারী কৃষকদের জন্য ১০ টাকার ব্যাংক হিসাব খোলা এবং পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণ বিতরণে অগ্রাধিকার দিতে।

তবে কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করেছে, শুধু স্মার্ট কার্ডধারীরাই সুবিধা পাবেন—এমন কোনো পরিস্থিতি যেন তৈরি না হয়। কার্ড না থাকলেও প্রকৃত প্রান্তিক ও ভূমিহীন কৃষকরাও যাতে ঋণ সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক গ্রীষ্মকালীন অতিবৃষ্টি ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দেশের বহু অঞ্চলে কৃষি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে হাওরাঞ্চলে পাকা ধানসহ বিভিন্ন ফসল নষ্ট হওয়ায় অনেক কৃষক আর্থিক সংকটে পড়েছেন।

এ অবস্থায় সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোণা ও ময়মনসিংহসহ হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ প্রদানে বিশেষ অগ্রাধিকার দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকরাও এই সুবিধার আওতায় থাকবেন।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত পুনর্বাসন ও পরবর্তী মৌসুমে চাষাবাদ অব্যাহত রাখতে সহজ শর্তে ঋণপ্রবাহ নিশ্চিত করা জরুরি।

বিশ্লেষকদের মতে, কৃষক স্মার্ট কার্ডকে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করা এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা দেওয়া আর্থিক অন্তর্ভুক্তি ও কৃষি পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন