১৯ জুলাই ২০২৬, রবিবার, ২০:৫০

শিরোনাম
গ্যাসের দাম বাড়ানোর নতুন তোড়জোড় 'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ সবুজ গণপরিবহনে বড় উদ্যোগ, ইলেকট্রিক বাসের জন্য ৪০০ কোটি টাকা চাইল বিআরটিসি জুলাই সনদ বাস্তবায়নের বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে সিলেটে খনন হচ্ছে নতুন ৩ কূপ দুই দিনের সফরে ঢাকায় আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো

সূর্যমুখী চাষে ব্যাপক সম্ভবনা বাগেরহাটে

সূর্যমুখী চাষে ব্যাপক সম্ভবনা বাগেরহাটে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬, ১২:১০

শুধুমাত্র লবনাক্ততার কারনে বাগেরহাটে পতিত আছে ১৫ হাজার হেক্টর জমি। এই লবনাক্ততাকে জয় করতে পারলে বাগেরহাটে কৃষিতে বিপ্লব ঘটবে। এজন্য যে সমস্ত ফসল লবন সহ্য করতে পারে সেই সব ফসলের চাষ করতে হবে। এক্ষেত্রে সূর্যমুখী হাইসান-৩৬ জাত ৮ থেকে ১০ ডিএস/মিটার লবণ সহ্য করতে পারে। একই সাথে এই জাতের ফুলগুলো অনেক বড় হয়। যেখানে একটি ফুল থেকে ১২ শ‘র মতো পুষ্ট দাদা কৃষক পেয়ে থাকে। আমন ধান ওঠার পর সেই জমিতে এই জাতের সূর্যমুখী বীজ বপন করলে কৃষক ব্যপক লাভবান হবে। গুনগত মানসম্পন্ন এই জাতের সূর্যমুখী এসব জমিতে চাষ করলে জেলার চাহিদা মিটিয়ে অন্য জায়গায়ও রপ্তানি করা সম্ভব হবে।
 
শুক্রবার সকালে বাগেরহাটের ফকিরহাটে কৃষকদের মাঝে আধুনিক ও উচ্চফলনশীল বীজের ব্যবহার বাড়াতে এসিআই সীড কোম্পানি কর্তৃক বাজারজাতকৃত সূর্যমুখী হাইসান-৩৬ বীজ নিয়ে মাঠ দিবসের অনুষ্ঠানে কৃষি কর্মকর্তারা এসব কথা বলেন। ফকিরহাট উপজেলার মৌভোগ ইউনিয়নের কামটা এলাকায় এই মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের, উপ-পরিচালক আলহাজ্ব মোতাহার হোসেন। প্রাক্তন শিক্ষক লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা শেখ শাখাওয়াত হোসেন, এসিআই সীডের পোর্টফোলিও ম্যানেজার গোলাম সোবহান, গোপালগঞ্জ এরিয়ার এরিয়া সেলস ম্যানেজার রিদ্দিকুর রহমান, মার্কেটিং অফিসার মাহমুদুল হাসান, মৃন্ময় দাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব দাস, রত্না রায় প্রমুখ।
মাঠ দিবসে বক্তারা আরো বলেন, হাইসান-৩৬ একটি উচ্চফলনশীল হাইব্রিড সূর্যমুখী বীজ, যা

স্বল্প সময়ে অধিক ফলন দিতে সক্ষম। দেশের ভোজ্য তেলের চাহিদা পূরণে সূর্যমুখী চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের আধুনিক বীজ ব্যবহারের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি এবং দেশের তেল উৎপাদনে স্বনির্ভরতা অর্জন সম্ভব।

আরও পড়ুন