এসএসসির ফল ও এইচএসসির পুনঃপরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের বিশেষ বার্তা
শিক্ষা ডেস্ক
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ১৫:৩০
আগামী ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও তা আর হচ্ছে না। প্রশাসনিক ব্যস্ততা ও এইচএসসি পরীক্ষা ঘিরে সৃষ্ট জটিলতার কারণে ফল প্রকাশে কয়েক দিনের বিলম্ব হতে পারে। তবে শিক্ষা বোর্ডগুলোর আশা, চলতি জুলাই মাসের শেষের দিকেই ফল প্রকাশ করা হবে। একই সঙ্গে এইচএসসির তিন বিষয়ের সম্ভাব্য পুনঃপরীক্ষা নিয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেবে আন্তঃশিক্ষা বোর্ড।
শনিবার (১৮ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, ২০ জুলাই ফল প্রকাশ সম্ভব হচ্ছে না। এইচএসসি নিয়ে নানা জটিলতার কারণে আমরা ফলাফল প্রস্তুত করতে পারিনি। আমরা মাসের শেষের দিকে ফলাফল প্রকাশের জন্য প্রস্তুতি নিচ্ছি।
অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ২০ জুলাইয়ের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশনা ছিল; কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় তা সম্ভব হয়নি। তবে ফল প্রকাশের কাজ এগিয়ে চলছে। চলতি মাসেই ফল প্রকাশ করা হবে।
এর আগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন একাধিকবার ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা জানিয়েছিলেন। সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। ফল প্রকাশের প্রস্তুতি শেষ করতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিকে নির্দেশনাও দেয় শিক্ষা মন্ত্রণালয়। সে অনুযায়ী কাজ চলছিল। তবে নির্ধারিত সময়ে ফল প্রকাশ হচ্ছে না।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ২০ জুলাইকে লক্ষ্য করেই এসএসসি ও সমমানের ফল প্রস্তুতের কাজ চলছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় কাজ পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি। এ কারণে ফল প্রকাশে কয়েক দিন দেরি হতে পারে।
এদিকে প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেননি, সেই অনুপস্থিত শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এরই মধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখ ও সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন বলে জানিয়েছে সরকার।
এ ছাড়াও বৈরী আবহাওয়ার মধ্যে গত ১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার তিনটি বিষয়ে বিশেষ সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এসব পুনঃপরীক্ষায় কারা অংশ নিতে পারবেন, কীভাবে আবেদন করতে হবে এবং পরীক্ষা কীভাবে নেওয়া হবে—এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আগামী সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ডের বৈঠকের পর এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে পুনঃপরীক্ষার আয়োজন করা হলে আগ্রহী পরীক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
শিক্ষা বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, গত ১৩ জুলাই পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র এবং যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষায় যারা অনুপস্থিত ছিলেন, তারা শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত তারিখে অভিন্ন প্রশ্নপত্রে পুনঃপরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান বলেন, মাদ্রাসা বোর্ডের পরীক্ষা শেষের দিকে। আগামী সপ্তাহের মধ্যেই স্থগিত পরীক্ষাগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। চট্টগ্রামের বন্যা পরিস্থিতিও পর্যালোচনা করা হবে। আমরা শিক্ষার্থীদের ভোগান্তি কমিয়ে পরীক্ষার তারিখ নির্ধারণের চেষ্টা করব।
তিনি আরও বলেন, দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশে আমরা মোটামুটি প্রস্তুত। বাকি কাজ শেষ করতে আরও দু-তিন দিন সময় লাগবে। এরপর মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেওয়া হবে। মন্ত্রণালয় ফল প্রকাশের তারিখ নির্ধারণ করবে। তবে চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের আশা করা হচ্ছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, শিক্ষামন্ত্রীর ঘোষণার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। বৈঠকের পর পরীক্ষার্থীদের জন্য বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে।
তিনি জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে পুনঃপরীক্ষার আয়োজন করা হলে আগ্রহী পরীক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • মেসি শিরোপা জিতলেও খুশি হবেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা
- • গোল্ডেন বুট-বল-গ্লাভের দৌড়ে এগিয়ে কারা
- • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩
- • ১,২০০ কমলা গাছ কাটার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে
- • ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের আঘাত
- • তারকাদের আড়ালে স্পেনের আসল স্থপতি লুইস দে লা ফুয়েন্তে
- • ইসলামে তালাক: শেষ সমাধান, প্রথম নয়
- • পাসপোর্টের নকশায় পরিবর্তন, থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ফ্রান্স
