শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, রাত ১০টা পর্যন্ত আলটিমেটাম
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ২১:২০
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে প্রায় দেড় ঘণ্টা শাহবাগ মোড় অবরোধের পর কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে আজ (বুধবার) রাত ১০টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন তারা।
বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে তারা কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে ধানমণ্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ বলেন, শিক্ষামন্ত্রীকে রাত ১০টার মধ্যে পদত্যাগ করতে হবে। তা না হলে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করা হবে।
এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুরে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে সচিবালয়ের উদ্দেশে যাত্রা করলে শিক্ষা ভবনের সামনে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন।
সেখানে কিছু সময় অবস্থান ও বিক্ষোভের পর বিকেলে তারা শাহবাগ মোড়ে গিয়ে আবারও অবস্থান কর্মসূচি পালন করেন।
প্রতিফলন/এজে
আরও পড়ুন
- • উগ্রবাদে জিরো টলারেন্স, বিরোধীদলের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- • তিন মাসের শিশুর পা মুচড়ে ভাঙার চেষ্টা, অভিযুক্ত চাচি
- • দুই বছর পরও শুকায়নি শহীদ ওয়াসিমের মায়ের চোখের জল
- • ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে চমক, বাদ ডি পল
- • ২৬ কার্যদিবসে ১০ বিল পাসের মাধ্যমে বাজেট অধিবেশনের সমাপ্তি
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ইরানে নিহত ৩৫, আহত তিন শতাধিক
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- • চট্টগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা
- • বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
