১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০২:৫১

শিরোনাম
উগ্রবাদে জিরো টলারেন্স, বিরোধীদলের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ২৬ কার্যদিবসে ১০ বিল পাসের মাধ্যমে বাজেট অধিবেশনের সমাপ্তি কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক এয়ারবাসের বিমান সংগ্রহে সরকারের আগ্রহ, মিলল ইউরোপের আশ্বাস ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চট্টগ্রাম চেম্বারের ১ কোটি টাকার অনুদান
শিরোনাম
উগ্রবাদে জিরো টলারেন্স, বিরোধীদলের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ২৬ কার্যদিবসে ১০ বিল পাসের মাধ্যমে বাজেট অধিবেশনের সমাপ্তি কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক এয়ারবাসের বিমান সংগ্রহে সরকারের আগ্রহ, মিলল ইউরোপের আশ্বাস ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চট্টগ্রাম চেম্বারের ১ কোটি টাকার অনুদান

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে আজ যথাসময়ে এইচএসসি পরীক্ষা চলবে: শিক্ষা প্রশাসন

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে আজ যথাসময়ে এইচএসসি পরীক্ষা চলবে: শিক্ষা প্রশাসন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ০৯:৫০

এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন স্থানে দিনভর আন্দোলন হলেও চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া অন্য সব শিক্ষা বোর্ডে বুধবার (১৫ জুলাই) নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সিদ্ধান্তে অনড় রয়েছে শিক্ষা প্রশাসন।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১০টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এক ফেসবুক পোস্টে সরকারের এ অবস্থান তুলে ধরেন।

তিনি জানান, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে যে, চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের অন্য সব বোর্ডের আওতাধীন এলাকায় পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ রয়েছে।

মাহদী আমিন বলেন, বিরূপ আবহাওয়ার মধ্যে পরীক্ষা আয়োজনের বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় গত কয়েক দিন ধরে আবহাওয়া অধিদপ্তর এবং বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে। মঙ্গলবার সকালেও বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সবার মতামতের ভিত্তিতেই পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ভারী বর্ষণের কারণে কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হলেও সামগ্রিক পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি—এই পাঁচ জেলায় আগামী ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। তবে দেশের বাকি সব শিক্ষা বোর্ডে পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় স্থানীয় প্রশাসনকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে বলেও জানান মাহদী আমিন। তিনি বলেন, কোথাও যাতায়াত বা জলাবদ্ধতার কারণে সমস্যা দেখা দিলে স্থানীয় প্রশাসন প্রয়োজন অনুযায়ী কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত বা সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারবে।

এ ছাড়া প্রতিকূল আবহাওয়ার কারণে কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারলে তিনি চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষার সঙ্গে একই দিনে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

পরীক্ষার্থীদের উদ্দেশে মাহদী আমিন বলেন, সরকার শিক্ষার্থীদের ভবিষ্যৎ, স্বপ্ন ও মানসিক অবস্থার গুরুত্ব উপলব্ধি করে। নিরাপদ পরিবেশে পরীক্ষা নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘদিনের প্রস্তুতির যথাযথ মূল্যায়ন করাও সরকারের দায়িত্ব।

তিনি আরও জানান, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে দুটি ভুল পাওয়া গেছে। এ কারণে ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ছবি ও ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি ও রাজনৈতিক উসকানি না দেওয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, বৈরী আবহাওয়ায় পরীক্ষা আয়োজন এবং প্রশ্নপত্রে ভুলের প্রতিবাদে মঙ্গলবার রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। পরে রাতে শিক্ষামন্ত্রী পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণা দিলে আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হয়।

আরও পড়ুন