১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২১:২৬

শিরোনাম
‘ফার্মের মুরগি’ মন্তব্যে ভাইরাল শিক্ষামন্ত্রী এইচএসসি পরীক্ষা নিয়ে উদ্বেগ নেই, দাবি শিক্ষামন্ত্রীর বন্যাকবলিত দেশের ৫৯ উপজেলা, মৃত্যু বেড়ে ৫৪: দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে সরকারের অবস্থান জানালেন তথ্য উপদেষ্টা দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ মৃত্যু, আক্রান্ত ৯৯০ এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনে সংহতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুনে সড়কে প্রাণ গেল ৪৬৩ জনের, মোট দুর্ঘটনা ৫৯০ : যাত্রী কল্যাণ সমিতি কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা নিয়ে দোহায় গেলেন স্পিকার

চট্টগ্রাম ছাড়া সব শিক্ষা বোর্ডে নির্ধারিত সূচিতে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম ছাড়া সব শিক্ষা বোর্ডে নির্ধারিত সূচিতে এইচএসসি পরীক্ষা চলবে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ১০:১৩

অতিবৃষ্টিজনিত বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা সাময়িক স্থগিত করা হলেও দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার (১৩ জুলাই) রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিভিন্ন পরীক্ষাকেন্দ্র বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি অনেক পরীক্ষার্থীর পক্ষে নিরাপদে কেন্দ্রে পৌঁছানো সম্ভব হচ্ছে না। এ কারণে ওই বোর্ডের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধিকাংশ পরীক্ষাকেন্দ্র পরীক্ষা গ্রহণের জন্য প্রস্তুত রয়েছে। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের প্রতিবেদনের ভিত্তিতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

কমিটি জানিয়েছে, দেশের ১১টি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন। তাই একটি বোর্ডের পরিস্থিতির কারণে সারাদেশের পরীক্ষা স্থগিত করা বাস্তবসম্মত নয়।

তবে কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষার্থীদের নিরাপত্তা বা পরীক্ষা গ্রহণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক পরিস্থিতি বিবেচনা করে তাৎক্ষণিক প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবেন।

শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষা বোর্ডের নির্দেশনা মেনে চলা এবং বিরূপ আবহাওয়ার কারণে পর্যাপ্ত সময় হাতে নিয়ে সতর্কতার সঙ্গে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন