আইসল্যান্ডকে উড়িয়ে প্রস্তুতি শেষ করল আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ১০:০৪
বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপ মিশনে যাচ্ছে লিওনেল স্কালোনির দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আলবিসেলেস্তেরা। আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠা ম্যাচে প্রথম গোলটি আসে আর্জেন্টাইন ডিফেন্ডার বারকোর পা থেকে।
ডি-বক্সের ঠিক বাইরে থেকে নেওয়া তার দুর্দান্ত ভলি শট মাটি ঘেঁষে আইসল্যান্ডের গোলপোস্টের ভেতরের কোণ দিয়ে জালে জড়ায়। পুরো ডাইভ দিয়েও বলের নাগাল পাননি আইসল্যান্ডের গোলরক্ষক। দৃষ্টিনন্দন এই গোলে ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।
গোলের পর উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টিনার সাইডবেঞ্চ। প্রথমার্ধে আর কোনো গোল না হলে এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় স্কালোনির শিষ্যরা।
দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে মাঠে নামেন মহাতারকা লিওনেল মেসি। মাঠে নামার মাত্র পাঁচ মিনিট পরই পেনাল্টি থেকে গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
তবে গোলটির পেছনে ছিল মেসিরই দারুণ এক পাস। লাউতারো মার্টিনেজকে দেওয়া সেই পাস থেকে প্রায় গোল পেয়ে যাচ্ছিল আর্জেন্টিনা। কিন্তু আইসল্যান্ডের গোলরক্ষকের ফাউলে পেনাল্টি পায় দলটি। স্পট কিক থেকে সহজেই জাল খুঁজে নেন মেসি।
ম্যাচের শেষ দিকে আলমাদার গোলে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে সমর্থকদের আশাবাদ আরও বাড়িয়ে দিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
আরও পড়ুন
- • পুকুরে ছিঁড়ে পড়া তারে প্রাণ গেল দুই বছরের শিশুসহ মায়ের
- • এক ম্যাচে ৮ লাল কার্ড, প্রীতি ম্যাচে যুদ্ধের দৃশ্য!
- • ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর, কর ও ভ্যাট মওকুফের প্রস্তাব অর্থমন্ত্রীর
- • বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ ঘিরে মেক্সিকো সিটিতে কড়া সিদ্ধান্ত
- • ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরি মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
- • এক বিশ্বকাপেই ১৩ গোল, তবুও ইতিহাসের সবচেয়ে দুর্ভাগা জাস্ট ফন্তেইন
- • ইসরায়েলের আগ্রাসন এখন তুরস্কের জন্যও হুমকি: এরদোয়ান
- • ঘৃণ্য অপরাধেও ন্যায়বিচার নিশ্চিতের তাগিদ আইনমন্ত্রীর
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
- • সনদ বাড়ছে, তবুও কেন কমছে না ধর্ষণ?
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
