২১ বছরের অপেক্ষার অবসান, অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ০৯:৩৬
দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নিল বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ডিএল মেথডে ৮৬ রানের দাপুটে জয় পেয়েছে টাইগাররা। এর ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে মেহেদী হাসান মিরাজের দল।
মঙ্গলবার (৯ জুন) টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৪২.২ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯১ রান তুলতেই নামে বৃষ্টি। এরপর আর খেলা মাঠে গড়ায়নি। ফলে ডিএল মেথডে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।
অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুতেই আঘাত হানেন তাসকিন আহমেদ। ইনিংসের প্রথম বলেই স্ট্যাম্প ভেঙে ফেরান ম্যাথু স্কটকে। এরপর মোস্তাফিজুর রহমান লেগ বিফোরের ফাঁদে ফেলেন মার্নাস লাবুশেনকে। দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা।
অজি অধিনায়ক জশ ইংলিস ও কুপার কনোলি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা বেশিক্ষণ টেকেনি। তাসকিন ফিরিয়ে দেন ইংলিসকে, আর চার বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন তুলে নেন কনোলির গুরুত্বপূর্ণ উইকেট।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। নাহিদ রানা ফেরান অ্যালেক্স ক্যারিকে। মোসাদ্দেকের ঘূর্ণিতে এলবিডব্লিউ হন ম্যাট রেনশ। নাহিদের গতির সামনে টিকতে পারেননি লিয়াম স্কট ও বার্টলেটও।
ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পর ফিল্ডিংয়েও উজ্জ্বল ছিলেন মোসাদ্দেক। মোস্তাফিজের বলে মিড-অফ থেকে দৌড়ে গিয়ে অসাধারণ ক্যাচে ফেরান ন্যাথান এলিসকে। এরপর জয়ের অপেক্ষায় থাকা বাংলাদেশ শিবিরে বাধা হয়ে আসে বৃষ্টি। তবে শেষ পর্যন্ত সেটি বাংলাদেশের জয়ই নিশ্চিত করে।
এর আগে বাংলাদেশের ইনিংসে শুরুটা ভালো হয়নি। সাইফ হাসান দ্রুত ফিরে গেলেও তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় উইকেটে ৯৭ রানের জুটি গড়েন। ৪৪ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেন তামিম। শান্ত করেন ৬৭ রান।
লিটন দাস ব্যর্থ হলেও তাওহীদ হৃদয় ও পরে মোসাদ্দেক হোসেন দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেন। হৃদয় ৩১ রান করে ফিরলেও মোসাদ্দেক ছিলেন অনবদ্য। ক্যারিয়ারসেরা ৭০ বলে অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলেন তিনি। শেষদিকে তাসকিন আহমেদের কার্যকর ব্যাটিংয়ে ২৮৪ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।
ব্যাট, বল ও ফিল্ডিং—তিন বিভাগেই দাপট দেখিয়ে স্মরণীয় এক জয় তুলে নিল টাইগাররা।
আরও পড়ুন
- • পুকুরে ছিঁড়ে পড়া তারে প্রাণ গেল দুই বছরের শিশুসহ মায়ের
- • এক ম্যাচে ৮ লাল কার্ড, প্রীতি ম্যাচে যুদ্ধের দৃশ্য!
- • ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর, কর ও ভ্যাট মওকুফের প্রস্তাব অর্থমন্ত্রীর
- • বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ ঘিরে মেক্সিকো সিটিতে কড়া সিদ্ধান্ত
- • ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরি মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
- • এক বিশ্বকাপেই ১৩ গোল, তবুও ইতিহাসের সবচেয়ে দুর্ভাগা জাস্ট ফন্তেইন
- • ইসরায়েলের আগ্রাসন এখন তুরস্কের জন্যও হুমকি: এরদোয়ান
- • ঘৃণ্য অপরাধেও ন্যায়বিচার নিশ্চিতের তাগিদ আইনমন্ত্রীর
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
- • সনদ বাড়ছে, তবুও কেন কমছে না ধর্ষণ?
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
