১৯ জুলাই ২০২৬, রবিবার, ১২:৪৮

শিরোনাম
প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে সিলেটে খনন হচ্ছে নতুন ৩ কূপ দুই দিনের সফরে ঢাকায় আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২০২৬’ শুরু আজ রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানী থেকে ফিটনেসবিহীন ও পরিবেশ দূষণকারী যান দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৮ জুলাই: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে তীব্র হয় আন্দোলন

নিমিষেই তৈরি করুন স্বাস্থ্যকর ও রিফ্রেশিং 'গ্রিক সালাদ'

নিমিষেই তৈরি করুন স্বাস্থ্যকর ও রিফ্রেশিং 'গ্রিক সালাদ'

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ০২ এপ্রিল, ২০২৬, ০১:১৭

ভারী খাবারের পাশে একটু ফ্রেশ এবং স্বাস্থ্যকর কিছু রাখতে চাইলে গ্রিক সালাদ অনন্য। এটি যেমন দেখতে রঙিন, তেমনি পুষ্টিগুণে ভরপুর। ডায়েট যারা করছেন, তাদের জন্য এটি পূর্ণাঙ্গ খাবার হতে পারে।

উপকরণ:
 * শসা, টমেটো ও লাল পেঁয়াজ (কিউব করা)
 * ক্যাপসিকাম ও জলপাই (ব্ল্যাক অলিভ)
 * ফেটা চিজ (অথবা পনিরের টুকরো)
 * ড্রেসিংয়ের জন্য: অলিভ অয়েল, লেবুর রস ও শুকনো ওরিগানো

প্রস্তুত প্রণালী:
একটি বড় বোলে কাটা সব সবজিগুলো একসাথে নিন। ওপর থেকে চিজের টুকরো ছড়িয়ে দিন। অন্য একটি ছোট বাটিতে অলিভ অয়েল, লেবুর রস এবং সামান্য লবণ-গোলমরিচ মিশিয়ে ড্রেসিং তৈরি করুন। পরিবেশনের ঠিক আগে ড্রেসিংটি সালাদের ওপর ঢেলে হালকাভাবে মিশিয়ে নিন। 

ভেজাল ছাড়া ঘরে বানানো এই সালাদটি আপনার ক্লান্তি দূর করে শরীরে এনে দেবে সতেজতা। 

আরও পড়ুন