স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: রিজভী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ১৪:৫৪
স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থী কীভাবে নির্ধারণ করা হবে, সে বিষয়ে এখনো দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (১৯ জুলাই) সকালে নির্বাচন কমিশনে দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘প্রার্থিতা কীভাবে বাছাই হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম এ বিষয়ে বৈঠকে বসবে। পরে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হবে।’
তিনি বলেন, জনগণের কাছে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতেই নির্বাচন কমিশনে দলের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া হয়েছে।
এ সময় বিএনপির এই নেতা আরও জানান, জাতীয় নির্বাচনের আগে দেওয়া ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নে দল কাজ করে যাচ্ছে। নির্বাচনী অঙ্গীকার পূরণে বিএনপি ধারাবাহিকভাবে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন
- • মেসি শিরোপা জিতলেও খুশি হবেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা
- • গোল্ডেন বুট-বল-গ্লাভের দৌড়ে এগিয়ে কারা
- • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩
- • ১,২০০ কমলা গাছ কাটার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে
- • ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের আঘাত
- • তারকাদের আড়ালে স্পেনের আসল স্থপতি লুইস দে লা ফুয়েন্তে
- • ইসলামে তালাক: শেষ সমাধান, প্রথম নয়
- • পাসপোর্টের নকশায় পরিবর্তন, থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ফ্রান্স
