চীন-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর হচ্ছে: শি জিনপিং
প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৫, ১৫:০৯
বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা বার্তা বিনিময় করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (৪ অক্টোবর) ঢাকায় চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
শুভেচ্ছা বার্তায় প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, “চীন ও বাংলাদেশ ঐতিহ্যবাহী বন্ধু। বিগত ৫০ বছরে দুই দেশ শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে সম্পর্ক গড়ে তুলেছে। ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)’ অংশীদারত্ব দুই দেশের সম্পর্ককে আরও গভীর করেছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে চীন অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে। পারস্পরিক সহযোগিতা ও অভিন্ন উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করতে আগ্রহী।”
এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার বার্তায় বলেন, “বাংলাদেশ ও চীনের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। চীনের সহযোগিতা আমাদের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”
তিনি চীনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আশা প্রকাশ করেন, এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
