২০ জুলাই ২০২৬, সোমবার, ০২:২৮

শিরোনাম
পাসপোর্টের নকশায় পরিবর্তন, থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি গ্যাসের দাম বাড়ানোর নতুন তোড়জোড় 'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ সবুজ গণপরিবহনে বড় উদ্যোগ, ইলেকট্রিক বাসের জন্য ৪০০ কোটি টাকা চাইল বিআরটিসি জুলাই সনদ বাস্তবায়নের বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে সিলেটে খনন হচ্ছে নতুন ৩ কূপ

পুরোনো প্রথাতেই নতুন ২ টিভির লাইসেন্স দিল অন্তর্বর্তী সরকার

পুরোনো প্রথাতেই নতুন ২ টিভির লাইসেন্স দিল অন্তর্বর্তী সরকার

প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৫, ০৭:০৫

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অনুসরণ করা একই প্রক্রিয়ায় দুটি নতুন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের লাইসেন্স দিয়েছে অন্তর্বর্তী সরকার। ‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’ নামে চ্যানেল দুটির অনুমোদন নিয়ে এরই মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে।

নেক্সট টিভির লাইসেন্স পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন। আর লাইভ টিভির লাইসেন্স পেয়েছেন আরিফুর রহমান নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী, যিনি জাতীয় নাগরিক কমিটির সদস্য ছিলেন।

এই অনুমোদন প্রক্রিয়াটি অন্তর্বর্তী সরকারের গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশকে উপেক্ষা করেছে। কমিশন টিভি লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে দলীয় আনুগত্য ও স্বজনপ্রীতির পুরোনো চর্চা বন্ধ করে একটি স্বাধীন ‘গণমাধ্যম কমিশন’ গঠনের সুপারিশ করেছিল। কিন্তু সেই সুপারিশ বাস্তবায়নের আগেই পুরোনো পদ্ধতিতে লাইসেন্স দেওয়ায় সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে সরকার-ঘনিষ্ঠ ব্যক্তিদের ২৮টি টিভি চ্যানেলের লাইসেন্স দেওয়া হয়েছিল। একই পথে অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপকে গণমাধ্যমের স্বাধীনতার জন্য হতাশাজনক বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও পড়ুন