শক্তিশালী দল নিয়ে ঢাকায় হংকং, ১৩ জনই চাইনিজ লিগের
প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৫, ০৭:২৪
এশিয়ান কাপ’ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলতে ঢাকায় এসে পৌঁছেছে হংকং জাতীয় ফুটবল দল। সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাত পৌনে একটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দলটি।
আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই সফরে হংকং দলের বহরে ২৫ জন ফুটবলার এবং ১২ জন টিম অফিসিয়ালসহ মোট ৩৭ জন সদস্য এসেছেন। প্রতিপক্ষ হিসেবে হংকং বেশ শক্তিশালী; তাদের ২৫ সদস্যের স্কোয়াডের ১৩ জনই চীনের বিভিন্ন লিগে খেলে থাকেন, যা দলটির শক্তিমত্তার পরিচায়ক।
ঢাকায় পৌঁছেই বিশ্রামের পর আজ (মঙ্গলবার) বিকেলে উত্তরার এপিবিএন মাঠে অনুশীলনে নামবে সফরকারী দল। আগামীকাল (বুধবার) ম্যাচের ভেন্যুতে শেষবারের মতো অনুশীলন সারবে তারা।
উল্লেখ্য, বাছাইপর্বের ফিরতি লেগে বাংলাদেশ দলকে ১৪ অক্টোবর হংকংয়ের মাঠে খেলতে হবে। এই দুটি ম্যাচই বাংলাদেশের জন্য এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
