২২ জুলাই ২০২৬, বুধবার, ০৫:৩৭

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

শাহজালালে বিমানের কার্গোহোলে মিলল ১৬০ স্বর্ণের বার

শাহজালালে বিমানের কার্গোহোলে মিলল ১৬০ স্বর্ণের বার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ জুলাই, ২০২৬, ১৫:১২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে প্রায় ৪৫ কোটি টাকা মূল্যের ১৯ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, কাস্টমস এবং একটি গোয়েন্দা সংস্থা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটটি দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় পৌঁছায়। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে বিমানের কার্গোহোল (মালামাল সংরক্ষণের স্থান) তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে কার্গোহোল থেকে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ১৯ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে স্বর্ণগুলো কীভাবে বিমানের কার্গোহোলে আনা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুন