১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০০:৫০

শিরোনাম
ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর, কর ও ভ্যাট মওকুফের প্রস্তাব অর্থমন্ত্রীর ঘৃণ্য অপরাধেও ন্যায়বিচার নিশ্চিতের তাগিদ আইনমন্ত্রীর শান্তিরক্ষীদের সম্মান জানিয়ে পালিত জাতিসংঘ দিবস বিশেষ অভিযানে দেশজুড়ে গ্রেপ্তার ১৮ হাজার ৩২৮ জন হামের টিকা ক্রয়ে সরকারের বরাদ্দ ৪১২ কোটি ৭১ লাখ টাকা আপনি গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো’-সীমান্তে বিজিবি-বিএসএফের উত্তেজনা তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন সরকারি দফতরের শূন্যপদ পূরণে যত দ্রুত সম্ভব নিয়োগ: প্রধানমন্ত্রী

আদালতের রায়ের পর মুখ খুললেন নাসির হোসেন

আদালতের রায়ের পর মুখ খুললেন নাসির হোসেন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ১৫:৩৪

আলোচিত বিয়ে-সংক্রান্ত মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার।

বুধবার (১০ জুন) দুপুর ১টা ৪৪ মিনিটে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নাসির হোসেন লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের হারতে দেন নাই। অবশেষে সত্যের জয় হলো।’

এছাড়া বিচারিক প্রক্রিয়ার প্রতি আস্থা প্রকাশ করে তিনি লেখেন, ‘আইনের প্রতি শুরু থেকেই আস্থা ছিল, তাই আইনের প্রতি সম্মান রেখে বলছি—ধন্যবাদ। শুধুমাত্র সঠিক তথ্য ও প্রমাণের ভিত্তিতে সুষ্ঠু বিচার কার্যকর করার জন্য।’

পোস্টের শেষাংশে নাসির আরও লেখেন, ‘সকল প্রকার মিথ্যা অপপ্রচার এবং মনগড়া কাহিনিকে উপেক্ষা করে, সত্যকে প্রাধান্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য আদালতকে অসংখ্য ধন্যবাদ।’

এর আগে বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মিকে খালাস দেওয়া হয়।

মামলাটি করেছিলেন তামিমার সাবেক স্বামী দাবি করা রাকিব হোসেন। অভিযোগ ছিল, আইনগত বিচ্ছেদ সম্পন্ন হওয়ার আগেই নাসির হোসেনকে বিয়ে করেছিলেন তামিমা। তবে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি বলে রায় দেন।

আরও পড়ুন