১০ জুন ২০২৬, বুধবার, ০০:০৯

শিরোনাম
প্রধানমন্ত্রীর টেলিফোনের তারের পর মন্ত্রনালয়ের ল্যাপটপ চুরি সরকারি চাকুরীজীবিদের বেতন বাড়বে ৫০ শতাংশ বাজেট অধিবেশনের তৃতীয় বৈঠকে প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়াকে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বাজেট ২০২৬-২৭: যেসব পণ্যের দাম বাড়তে পারে দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ৮৬ দিনে প্রাণহানি ৬৩১ চবিতে দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টারের উদ্বোধন শ্রমবাজার সম্প্রসারণে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের নতুন পরিকল্পনা

দীপু মনিকে অন্তর্বর্তী জামিন হাইকোর্টের

দীপু মনিকে অন্তর্বর্তী জামিন হাইকোর্টের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ জুন, ২০২৬, ২২:১৩

রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনিকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই মামলায় তাঁকে নিয়মিত জামিন দেওয়া হবে কি না, সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চেয়ে রুল জারি করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দীপু মনির পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রমজান আলী শিকদার। তিনি জানান, হত্যা, হত্যাচেষ্টা এবং মানবতাবিরোধী অপরাধ-সংক্রান্ত অভিযোগে জুলাই আন্দোলনের পরবর্তী সময়সহ বিভিন্ন ঘটনায় দীপু মনির বিরুদ্ধে মোট ৩৮টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন।

আইনজীবীর বক্তব্য অনুযায়ী, এসব মামলার কয়েকটিতে ইতোমধ্যে হাইকোর্ট থেকে জামিনসংক্রান্ত রুল জারি করা হয়েছে। পাশাপাশি কিছু মামলায় তাঁকে অন্তর্বর্তী জামিনও দেওয়া হয়েছে।

দীপু মনি আওয়ামী লীগ সরকারের সময়ে টানা তিন মেয়াদে মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সমাজকল্যাণমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ১৯ আগস্ট রাজধানীর বারিধারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

আরও পড়ুন