রামিসা হত্যা মামলার রায়ে সন্তুষ্ট বাবা, চান দ্রুত কার্যকর
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭ জুন, ২০২৬, ১২:৫৬
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।
রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রামিসার বাবা। তিনি বলেন, “আমরা প্রত্যাশিত রায় পেয়েছি। এই রায়ে আমাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। আমি শতভাগ সন্তুষ্ট।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর দেওয়া সময়ের মধ্যেই আমরা কাঙ্ক্ষিত রায় পেয়েছি। বিচারপতি, পুলিশ প্রশাসন, সাংবাদিক এবং দেশের সব মানুষ যারা আমাদের দুঃসময়ে পাশে ছিলেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”
একইসঙ্গে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়ে তিনি বলেন, “আমার মেয়ের হত্যার যে রায় আদালত দিয়েছেন, সেটি দ্রুত কার্যকর দেখতে চাই।”
উল্লেখ্য, গত ১৯ মে পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেল রানার বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। পরে মামলার তদন্ত শেষে অল্প সময়ের মধ্যেই বিচারকাজ সম্পন্ন করে আদালত রায় ঘোষণা করেন।
আরও পড়ুন
- • জুনের ৬ দিনে এলো ৬৮ কোটি ডলার রেমিট্যান্স
- • ১৬ দেশের লড়াইয়ে সেরা বাংলাদেশের ‘টিম ফ্যান্টম ফোর্জ’
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
- • বাঙালি ঐতিহ্যের অন্তিম প্রহর
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • শহরের বিষাক্ত বাতাসে বাড়ছে শ্বাসকষ্টের রোগী
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • বাকস্বাধীনতা কোথায়?
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
