০৮ জুন ২০২৬, সোমবার, ০০:০৮

শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাষ্ট্রজুড়ে বিশাল আয়োজনের পরিকল্পনা গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, সংসদে অভিযোগ রুমিন ফারহানার ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী জেট ফুয়েলের দাম কমালো বিইআরসি জাতীয় সংসদের শোক প্রস্তাবে তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক এমপির নাম দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি সফরে চীন গেলেন তথ্যমন্ত্রী

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, পরিবারপ্রতি ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, পরিবারপ্রতি ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ জুন, ২০২৬, ১৫:৩৬

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য এক কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রোববার (৭ জুন) সকালে হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে আইনজীবী ইউনুস আলী আকন্দ এ রিট দায়ের করেন।

রিটে ঘটনাটির সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিচার নিশ্চিত করা এবং একটি উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। আগামীকাল সোমবার (৮ জুন) রিটটির শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।

আইনজীবী ইউনুস আলী আকন্দ অভিযোগ করেন, বিদ্যমান তদন্ত কমিটির মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তার দাবি, এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতালটি রাজউকের নির্দেশনা অনুযায়ী নির্মাণ করা হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

রিটে তদন্ত প্রতিবেদন প্রকাশের আগেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রাথমিকভাবে ২০ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার আবেদনও জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতক কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যায়। ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তর তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে।

আরও পড়ুন