০৮ জুন ২০২৬, সোমবার, ০০:০৮

শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাষ্ট্রজুড়ে বিশাল আয়োজনের পরিকল্পনা গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, সংসদে অভিযোগ রুমিন ফারহানার ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী জেট ফুয়েলের দাম কমালো বিইআরসি জাতীয় সংসদের শোক প্রস্তাবে তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক এমপির নাম দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি সফরে চীন গেলেন তথ্যমন্ত্রী

রামিসা হত্যা মামলার দ্রুত বিচার দেশের ইতিহাসে মাইলফলক: স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যা মামলার দ্রুত বিচার দেশের ইতিহাসে মাইলফলক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ জুন, ২০২৬, ১৪:১১

আলোচিত শিশু রামিসা হত্যা মামলার দ্রুত তদন্ত, চার্জশিট ও বিচারিক কার্যক্রমকে বাংলাদেশের পুলিশি ইতিহাসে একটি ‘মাইলফলক’ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে পুলিশের দক্ষতা ও পেশাদারিত্বের যথাযথ স্বীকৃতি দেওয়া হবে।

রোববার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “রামিসা হত্যা ও ধর্ষণের মতো নৃশংস ঘটনায় সারা দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। জনপ্রত্যাশা অনুযায়ী অত্যন্ত স্বল্প সময়ে ডিএনএ পরীক্ষা, ময়নাতদন্ত প্রতিবেদন ও চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে। আদালতও ঈদের ছুটির মধ্যেই বিচারকাজ সম্পন্ন করে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। এটি দেশের বিচারিক ও পুলিশি ইতিহাসে একটি মাইলফলক।”

তিনি বলেন, “বিচার করেছে আদালত, তবে তদন্ত ও প্রমাণ উপস্থাপনে পুলিশ দক্ষতার পরিচয় দিয়েছে। সাক্ষ্য-প্রমাণ ও বৈজ্ঞানিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।”

সালাহউদ্দিন আহমদ জানান, রামিসা হত্যা মামলার পাশাপাশি গোয়ালন্দ ঘাটে দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে বহু মানুষের প্রাণরক্ষা এবং গজারিয়ায় এক কিশোরী ধর্ষণ ও হত্যা মামলার রহস্য দ্রুত উদ্ঘাটনের ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, “ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া হবে, আবার দায়িত্বে অবহেলা করলে জবাবদিহিও করতে হবে। তবে বর্তমানে পুলিশের কিছু অর্জন অবশ্যই প্রশংসার দাবিদার।”

রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন অনুযায়ী ডেথ রেফারেন্স হাইকোর্টে শুনানি শেষে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে মামলার গুরুত্ব বিবেচনায় দ্রুত শুনানির বিষয়টি সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের নজরে আনা হবে।

এছাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কথিত ‘পুশইন’ ইস্যুতে তিনি জানান, আগামীকাল থেকে নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের চার দিনের বৈঠক শুরু হবে। সেখানে সীমান্ত পরিস্থিতি ও অবৈধ অনুপ্রবেশের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা হবে।

তিনি বলেন, “বাংলাদেশ কোনো অবৈধ অনুপ্রবেশ মেনে নেবে না। বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, অপরাধ দমনে বিশেষ অভিযান চলমান রয়েছে। পাশাপাশি মাদক ও জুয়া সংক্রান্ত আইনের দুর্বলতা দূর করে যুগোপযোগী আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন