রামিসা হত্যা মামলার বিচার ৬ কার্যদিবসে সম্পন্ন, রায়ে সন্তুষ্ট আইনমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭ জুন, ২০২৬, ১২:৫৮
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, আইনের সব ধাপ অনুসরণ করে মাত্র ছয় কার্যদিবসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, যা বাংলাদেশে প্রথম।
রোববার (৭ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন আইনমন্ত্রী।
তিনি বলেন, “রামিসার ধর্ষণ ও হত্যাকাণ্ড জাতির জন্য অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা। তবে প্রধানমন্ত্রী এক মাসের মধ্যে বিচার সম্পন্ন হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন। আমরা আইনের প্রতিটি ধাপ মেনে ছয় কার্যদিবসেই বিচার শেষ করেছি।”
ঘোষিত রায়ে আপাতত সন্তুষ্টি প্রকাশ করে আইনমন্ত্রী বলেন, “আশা করি, উচ্চ আদালতেও এই রায় বহাল থাকবে।”
তিনি আরও জানান, আগামী সাত দিনের মধ্যে মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হবে। এরপর পেপারবুক প্রস্তুত করে মামলাটি শুনানির তালিকাভুক্ত করা হবে।
আইনমন্ত্রী বলেন, “উচ্চ আদালত খোলার পর রামিসা, সিনহা, আছিয়া ও রাজন হত্যা মামলার মতো দ্রুত বিচার হওয়া মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির আবেদন জানানো হবে।”
তিনি আশা প্রকাশ করে বলেন, সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ যদি মামলাটিকে অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করে, তাহলে আগামী তিন মাসের মধ্যেই রায় কার্যকর করা সম্ভব হতে পারে।
উল্লেখ্য, রোববার ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পল্লবীর আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন। একইসঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা জরিমানাও করা হয়।
আরও পড়ুন
- • রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত
- • সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ৭,৭৬০ প্রবাসী
- • ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচার কিনলো বিটিভি, ব্যয় ৭২ কোটি
- • জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাষ্ট্রজুড়ে বিশাল আয়োজনের পরিকল্পনা
- • স্ত্রী পালালেন অন্যের সঙ্গে, প্রেমিকের স্ত্রীকে বিয়ে করলেন স্বামী
- • ৬ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- • সাড়ে ৯ ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল
- • তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে আ.লীগ নেতার চিঠি
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বাকস্বাধীনতা কোথায়?
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
