ওমান উপকূলে তেলবাহী জাহাজে হামলায় ২ ভারতীয় নাবিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ১২:৫৯
ওমান উপকূলে ‘সেত্তেবেল্লো’ নামের একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলায় দুই ভারতীয় নাবিক নিহত হয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। খবর দ্য ডনের।
নিহত দুই নাবিকের নাম অদিত্য শর্মা (ডেক ক্যাডেট) এবং শিবানন্দ চৌরাসিয়া (ইঞ্জিন ফিটার)। নিখোঁজ নাবিক হলেন প্রধান প্রকৌশলী পাটনালা সুরেশ।
ভারতের ফরোয়ার্ড সিমেন’স ইউনিয়ন অব ইন্ডিয়ার (এফএসইউআই) সাধারণ সম্পাদক মনোজ যাদবের বরাতে এসব তথ্য জানা গেছে।
এ ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কূটনীতিককে তলব করেছে। নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসের উপপ্রধান জেসন মিকসকে ডেকে পাঠানো হয়।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, মঙ্গলবার সন্ধ্যায় ‘সেত্তেবেল্লো’ জাহাজে নির্ভুল হামলা চালানো হয়। তাদের ভাষ্য অনুযায়ী, জাহাজটি ইরানি তেল বহন করছিল এবং মার্কিন নির্দেশ মানতে ব্যর্থ হয়েছিল।
যুক্তরাজ্যের সামুদ্রিক নজরদারি সংস্থা জানিয়েছে, হামলার পর জাহাজটির ইঞ্জিন কক্ষে আগুন লাগে এবং এটি ওমানের সোহার বন্দর থেকে প্রায় ৩৭ কিলোমিটার উত্তর-পূর্বে বিপদ সংকেত পাঠায়।
আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং নৌপরিবহন ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন
- • ইরানের তেলবাহী জাহাজে আবারও মার্কিন হামলা
- • বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে স্পিকারের অভিনন্দন
- • আবারো দেশে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
- • সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস যেসব জেলায়
- • দলকে জিতিয়ে হাসপাতালে অধিনায়ক মিরাজ
- • ঐতিহাসিক সিরিজ জয়ে টাইগারদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
- • খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ অগ্নিকান্ড
- • রাজস্ব লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী বলে মন্তব্য নাহিদ ইসলামের
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
