১২ জুন ২০২৬, শুক্রবার, ০০:১৩

শিরোনাম
আবারো দেশে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ শিক্ষায়, সবচেয়ে কম ত্রাণে সরকারি চাকরিজীবিদের নতুন বেতন কাঠামো, বাড়তি ৪৬৪১ কোটি বরাদ্দ বাজেটে চমক, আসছে ৮ বড় জনকল্যাণ উদ্যোগ বাজেটে দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর ঘোষণা রাষ্ট্রপতির স্বাক্ষরে চূড়ান্ত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রত্যেক নাগরিকের জন্য ই-হেলথ কার্ড, গঠিত হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল জীবনযাত্রার ব্যয় কমাতে করছাড়, কমতে পারে নিত্যপণ্য ও চিকিৎসা খরচ

লাইসেন্স ছাড়াই বোয়িং ৭৭৭ ও ৭৮৭ উড়ানোর অভিযোগে মামলা

লাইসেন্স ছাড়াই বোয়িং ৭৭৭ ও ৭৮৭ উড়ানোর অভিযোগে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ১১:০৭

কানাডার জাতীয় বিমান সংস্থা এয়ার কানাডার সাবেক পাইলট জেফরি ওয়ালকে দীর্ঘ ১৭ বছর প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই বিমান পরিচালনার অভিযোগে গ্রেপ্তার করেছে কানাডীয় পুলিশ।

তদন্তকারীদের দাবি, ২০০৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি বাধ্যতামূলক ‘এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স’ ছাড়াই ৯০০টিরও বেশি দেশীয় ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করেছেন। এ সময় তিনি বোয়িং ৭৬৭, ৭৭৭ ও ৭৮৭ উড়িয়েছেন এবং প্রায় ৩০ লাখ কানাডিয়ান ডলার বেতন গ্রহণ করেছেন বলে অভিযোগ রয়েছে।

অন্টারিওতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পিল রিজিওনাল পুলিশের ডেপুটি চিফ মিলিনোভিচ বলেন, ঘটনাটি সিনেমার কাহিনির মতো। তার ভাষায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘ সময় ‘পাইলট ইন কমান্ড’ হিসেবে দায়িত্ব পালন করেছেন, যদিও ওই পদে থাকার জন্য প্রয়োজনীয় লাইসেন্স তার ছিল না।

পুলিশ জানায়, জেফরি ওয়ালের একটি বাণিজ্যিক পাইলট লাইসেন্স ছিল। তবে ২০০৯ সালে ক্যাপ্টেন পদে পদোন্নতির পর তার যে এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স অর্জন করার কথা ছিল, সেটি তিনি কখনো নেননি। অভিযোগ রয়েছে, তিনি নিজের যোগ্যতা সম্পর্কে নিয়োগকর্তা ও নিয়ন্ত্রক সংস্থার কাছে ভুল তথ্য দিয়েছেন।

২০২৫ সালে নিয়মিত নথি যাচাইয়ের সময় তার লাইসেন্স সংক্রান্ত অসঙ্গতি ধরা পড়ে। পরে এয়ার কানাডা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানায়। তবে ফৌজদারি তদন্ত শুরুর আগেই তিনি অবসরে যান।

এয়ার কানাডা এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনায় কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়নি। সংস্থাটির দাবি, তাদের সব পাইলট নিয়মিত দক্ষতা যাচাই এবং অনুমোদিত চেক-পাইলটের মাধ্যমে মূল্যায়নের মধ্য দিয়ে যান।

ট্রান্সপোর্ট কানাডা জেফরি ওয়ালের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে এবং জরিমানা করেছে। পাশাপাশি তার বিরুদ্ধে জালিয়াতি, জাল নথি ব্যবহার ও ভুয়া সিল ব্যবহারের অভিযোগে সাতটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

আগামী ২৯ জুন তাকে আদালতে হাজির করা হবে। ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে, অনেকেই এটিকে ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’ সিনেমার বাস্তব ঘটনার সঙ্গে তুলনা করছেন।

আরও পড়ুন