বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ১৮:০৮
রাতে মেক্সিকোয় পর্দা উঠবে ২০২৬ ফিফা বিশ্বকাপের। মহাযজ্ঞের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে সাউথ আফ্রিকা। ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করবে আসর। আয়োজক তিন দেশ কানাডা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোয় হবে নানা
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। প্রথমদিনের অনুষ্ঠানে মূল আকর্ষণ থাকছে ল্যাটিন পপ কুইন শাকিরা এবং নাইজেরিয়ান আফ্রোবিটস শিল্পী বার্না বয়ের পরিবেশনা। তারা যৌথভাবে এবারের আসরের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ পরিবেশন করবেন। বিশ্বকাপের উদ্বোধনীর ঐতিহাসিক সূচনা হচ্ছে মেক্সিকো সিটির বিখ্যাত এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে। মেক্সিকোর সমৃদ্ধ ঐতিহ্য ও আধুনিক ল্যাটিন সুরের মিশেলে সাজানো হয়েছে মঞ্চ ও পরিবেশনা।
মেক্সিকোর মঞ্চে আরও পারফর্ম করবেন জনপ্রিয় তারকা জে বালভিন এবং বিখ্যাত পপ ব্যান্ড মানা। মেক্সিকো ছাড়াও বাকি দুই আয়োজক দেশ যুক্তরাষ্ট্র এবং কানাডার স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হবে। আয়োজক তিন দেশের তিনটি উদ্বোধনী ম্যাচের ঠিক ৯০ মিনিট আগে এই অনুষ্ঠানগুলো শুরু হবে।
শুক্রবার কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী আয়োজন। বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হতে চলা অনুষ্ঠানে মূলত কানাডিয়ান সংস্কৃতির বৈচিত্র্য ও ঐতিহ্য তুলে ধরা হবে। জমকালো আয়োজনে মঞ্চ মাতাবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং আলিসিয়া কারার মতো বিশ্বখ্যাত ও জনপ্রিয় কানাডিয়ান সংগীতশিল্পীরা।
জেসি রেয়েজ এবং ফিলিস্তিনি গায়িকা এলিয়ানা সঙ্গীত পরিবেশন করবেন, মাইকেল বুলে সন্ধ্যার প্রাক-ম্যাচ বিনোদনের প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন। নোরা ফাতেহি, আলানিস মরিসেট, আলেসিয়া কারা, উইলিয়াম প্রিন্স, ভেজেড্রিম এবং বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয় অনুষ্ঠানের লাইন-আপ সম্পূর্ণ করবেন।
১৩ জুন উদ্বোধনীর শেষ ও সবচেয়ে আকর্ষণীয় আসরটি বসবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে, সোফাই স্টেডিয়ামে। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে হলিউড ঘরানার আয়োজন। বিশ্ব কাঁপানো এই মঞ্চে পারফর্ম করবেন পপ তারকা ক্যাটি পেরি, বিখ্যাত কোরিয়ান ব্যান্ড ব্ল্যাকপিংকের জনপ্রিয় সদস্য লিসা, ফিউচার এবং ল্যাটিন সেনসেশন অ্যানিত্তার মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেগাস্টাররা। পুরো টুর্নামেন্টের উদ্বোধনী পর্বগুলোর মূল থিম তৈরি করা হয়েছে ফিফা বিশ্বকাপ ট্রফিকে কেন্দ্র করে, যা প্রতিটি দেশের নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হবে।
আরও পড়ুন
- • প্রকাশিত হলো এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা
- • ইরানের তেলবাহী জাহাজে আবারও মার্কিন হামলা
- • বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে স্পিকারের অভিনন্দন
- • আবারো দেশে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
- • সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস যেসব জেলায়
- • দলকে জিতিয়ে হাসপাতালে অধিনায়ক মিরাজ
- • ঐতিহাসিক সিরিজ জয়ে টাইগারদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
- • খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ অগ্নিকান্ড
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
