বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ১২:৫১
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ডাকটিকিটের উন্মোচন করা হয়।
এ উপলক্ষে ৫০ টাকা মূল্যমানের একটি খাম সম্বলিত স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ডও প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে প্রকাশিত ডাকসামগ্রীতে বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস এম হারুনুর রশীদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজ মেক্সিকোর ঐতিহাসিক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। এবারই প্রথম ৩২ দলের পরিবর্তে ৪৮টি দল বিশ্বকাপের মূল পর্বে অংশ নিচ্ছে। একই সঙ্গে ইতিহাসে প্রথমবারের মতো তিন দেশ যৌথভাবে টুর্নামেন্টটির আয়োজন করছে।
আয়োজক তিন দেশের ১৬টি শহরে প্রায় এক মাস ধরে চলবে ফুটবলের সবচেয়ে বড় এই আসর। বাংলাদেশে বিশ্বকাপ ফুটবলের ব্যাপক জনপ্রিয়তার কথা বিবেচনায় নিয়ে টুর্নামেন্টটি স্মরণীয় করে রাখতে ডাক অধিদপ্তর বিশেষ এই স্মারক ডাকটিকিট ও অন্যান্য ডাকসামগ্রী প্রকাশ করেছে।
আরও পড়ুন
- • বিশ্বকাপের ১ম ম্যাচে ১ গোলে এগিয়ে গেল মেক্সিকো
- • ইরানে পূর্বনির্ধারিত মার্কিন হামলা বাতিলের ঘোষণা ট্রাম্পের
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে উপস্থিত বাফুফে সভাপতি 'তাবিথ আউয়াল'
- • প্রকাশিত হলো এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা
- • ইরানের তেলবাহী জাহাজে আবারও মার্কিন হামলা
- • বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে স্পিকারের অভিনন্দন
- • আবারো দেশে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
- • সনদ বাড়ছে, তবুও কেন কমছে না ধর্ষণ?
