১২ জুন ২০২৬, শুক্রবার, ০১:৪০

শিরোনাম
আবারো দেশে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ শিক্ষায়, সবচেয়ে কম ত্রাণে সরকারি চাকরিজীবিদের নতুন বেতন কাঠামো, বাড়তি ৪৬৪১ কোটি বরাদ্দ বাজেটে চমক, আসছে ৮ বড় জনকল্যাণ উদ্যোগ বাজেটে দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর ঘোষণা রাষ্ট্রপতির স্বাক্ষরে চূড়ান্ত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রত্যেক নাগরিকের জন্য ই-হেলথ কার্ড, গঠিত হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল জীবনযাত্রার ব্যয় কমাতে করছাড়, কমতে পারে নিত্যপণ্য ও চিকিৎসা খরচ

তিন দেশে একসঙ্গে বিশ্বকাপের উদ্বোধন, শুরু নতুন ইতিহাস

তিন দেশে একসঙ্গে বিশ্বকাপের উদ্বোধন, শুরু নতুন ইতিহাস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ০৯:৩৯

চার বছরের অপেক্ষার অবসান। আজ পর্দা উঠছে ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপের। তবে এবার শুধু একটি টুর্নামেন্টের সূচনা নয়, বিশ্বকাপের ইতিহাসে যুক্ত হচ্ছে নতুন অধ্যায়ও। প্রথমবারের মতো তিনটি দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করছে ফুটবলের এই মহোৎসব।

বিশ্বকাপ বরাবরই সীমান্ত, ভাষা ও সংস্কৃতির গণ্ডি পেরিয়ে মানুষকে এক সুতোয় গাঁথে। এবারের আসর সেই বৈশ্বিক মিলনমেলার পরিধি আরও বড় করে তুলেছে। তিন দেশের ১৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে মোট ১০৪টি ম্যাচ, যা বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন।

উদ্বোধনী ম্যাচে আজ মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ৩৯ দিনের ফুটবল উৎসব।

আয়োজনের দিক থেকেও এবার নতুনত্ব রয়েছে। প্রথমবারের মতো তিনটি দেশে একযোগে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকো সিটি, টরন্টো ও লস অ্যাঞ্জেলেসে আলাদা আয়োজন হলেও মূল বার্তা এক ফুটবল বিশ্বকে এক করে।

মেক্সিকোর অনুষ্ঠানে থাকছে দেশটির ঐতিহ্যবাহী সংস্কৃতির ছোঁয়া। লোকজ শিল্প ও লাতিন আমেরিকার প্রাণবন্ত আবহে সাজানো অনুষ্ঠানে পারফর্ম করবেন শাকিরা, জে বালভিন, মানা ও লিলা ডাউনস।

টরন্টোতে কানাডা তুলে ধরবে তার বহুসাংস্কৃতিক পরিচয়। বৈচিত্র্য ও সহাবস্থানের বার্তা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন আলানিস মরিসেট, মাইকেল বুবলে, এলেসিয়া কারা, জেসি রেইজস ও নোরা ফাতেহি।

অন্যদিকে লস অ্যাঞ্জেলেসের আয়োজন হবে প্রযুক্তি, আলো ও বিনোদনের সমন্বয়ে। কেটি পেরি, ফিউচার, আনিতা ও রেমার মতো আন্তর্জাতিক তারকারা মঞ্চ মাতাবেন পরিবেশনায়।

ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো বলেছেন, বিশ্বকাপের সূচনা এমন একটি মুহূর্ত, যা পুরো বিশ্ব একসঙ্গে উদ্‌যাপন করে। তাঁর ভাষায়, ‘মেক্সিকো সিটি থেকে টরন্টো এবং লস অ্যাঞ্জেলেস পর্যন্ত এই আয়োজন হবে সংগীত, সংস্কৃতি ও ফুটবলের এক অভিন্ন উৎসব।’

উদ্বোধনী অনুষ্ঠান শেষেই শুরু হবে মাঠের লড়াই। এরপর টানা ৩৯ দিন বিশ্বজুড়ে চলবে উত্তেজনা, আবেগ, স্বপ্নভঙ্গ ও সাফল্যের গল্প। শেষ পর্যন্ত বিশ্বকাপ আবারও মনে করিয়ে দেবে, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ভাষার নাম ফুটবল।

আরও পড়ুন