১২ জুন ২০২৬, শুক্রবার, ০১:৩৯

শিরোনাম
আবারো দেশে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ শিক্ষায়, সবচেয়ে কম ত্রাণে সরকারি চাকরিজীবিদের নতুন বেতন কাঠামো, বাড়তি ৪৬৪১ কোটি বরাদ্দ বাজেটে চমক, আসছে ৮ বড় জনকল্যাণ উদ্যোগ বাজেটে দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর ঘোষণা রাষ্ট্রপতির স্বাক্ষরে চূড়ান্ত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রত্যেক নাগরিকের জন্য ই-হেলথ কার্ড, গঠিত হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল জীবনযাত্রার ব্যয় কমাতে করছাড়, কমতে পারে নিত্যপণ্য ও চিকিৎসা খরচ
শিরোনাম
আবারো দেশে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ শিক্ষায়, সবচেয়ে কম ত্রাণে সরকারি চাকরিজীবিদের নতুন বেতন কাঠামো, বাড়তি ৪৬৪১ কোটি বরাদ্দ বাজেটে চমক, আসছে ৮ বড় জনকল্যাণ উদ্যোগ বাজেটে দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর ঘোষণা রাষ্ট্রপতির স্বাক্ষরে চূড়ান্ত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রত্যেক নাগরিকের জন্য ই-হেলথ কার্ড, গঠিত হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল জীবনযাত্রার ব্যয় কমাতে করছাড়, কমতে পারে নিত্যপণ্য ও চিকিৎসা খরচ

ব্রাজিলের হলুদ জার্সির পেছনের ইতিহাস

ব্রাজিলের হলুদ জার্সির পেছনের ইতিহাস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ১৩:১১

ব্রাজিলের ফুটবল মানেই হলুদ জার্সি। বিশ্ব ফুটবলের সবচেয়ে পরিচিত প্রতীকগুলোর একটি হয়ে ওঠা এই জার্সির পেছনে আছে এক বেদনাময় ইতিহাস। যে ইতিহাসের শুরু ১৯৫০ সালের বিশ্বকাপে, নিজেদের মাঠে ব্রাজিলের হৃদয়ভাঙা এক পরাজয় থেকে।

১৯৫০ সালের আগে ব্রাজিল জাতীয় দলের জার্সির প্রধান রং ছিল সাদা। ওই বছর নিজেদের দেশে আয়োজিত বিশ্বকাপের নির্ধারণী ম্যাচে উরুগুয়ের কাছে ২–১ গোলে হেরে যায় ব্রাজিল। রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে লাখো দর্শকের সামনে ঘটে যাওয়া সেই পরাজয় দেশটির ফুটবল ইতিহাসে ‘মারাকানাজো’ নামে পরিচিত।

সেই হারের পর সাদা জার্সিকে অনেকেই দুর্ভাগ্যের প্রতীক হিসেবে দেখতে শুরু করেন। জাতীয় দলের জন্য নতুন পরিচয় খোঁজার তাগিদ থেকে ফুটবল কর্তৃপক্ষ এমন একটি জার্সির নকশা চাইল, যেখানে ব্রাজিলের জাতীয় পতাকার রং প্রতিফলিত হবে।

১৯৫৩ সালে আয়োজন করা হয় নতুন জার্সির নকশা প্রতিযোগিতা। এতে বিজয়ী হন তরুণ ডিজাইনার আলদির গার্সিয়া শ্লি। তাঁর নকশায় ছিল হলুদ শার্ট, সবুজ বর্ডার, নীল শর্টস ও সাদা মোজা। সেখান থেকেই শুরু হয় ব্রাজিলের নতুন পরিচয়ের যাত্রা।

১৯৫৪ সালে প্রথমবারের মতো নতুন জার্সি পরে মাঠে নামে ব্রাজিল। এরপর ধীরে ধীরে হলুদ জার্সি দলটির পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। পেলে, জাইরজিনহো, জিকো ও সক্রেটিসের মতো কিংবদন্তিরা এই জার্সিকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলেন।

হলুদ জার্সি পরে ব্রাজিল প্রথম বিশ্বকাপ জেতে ১৯৫৮ সালে। এরপর ১৯৬২ ও ১৯৭০ সালে আরও দুটি শিরোপা জিতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। বিশেষ করে ১৯৭০ সালের ব্রাজিল দলকে অনেকেই ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দল হিসেবে বিবেচনা করেন।

সময়ের সঙ্গে হলুদ-সবুজ জার্সি কেবল একটি ক্রীড়া পোশাক নয়, ব্রাজিলের সাংস্কৃতিক পরিচয়ের অংশে পরিণত হয়েছে। দেশটির ফুটবল ঐতিহ্য, সৃজনশীলতা ও জাতীয় গর্বের প্রতীক হিসেবেও এটি স্বীকৃতি পেয়েছে।

পরে ১৯৯৪ ও ২০০২ সালে আরও দুটি বিশ্বকাপ জিতে ব্রাজিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হয়। তবে ২০১৪ বিশ্বকাপে নিজেদের মাঠে জার্মানির কাছে ৭–১ গোলের পরাজয় আবারও দেশটির ফুটবল ইতিহাসে বেদনাদায়ক অধ্যায় হয়ে আছে।

তবু ব্রাজিলের হলুদ জার্সির আবেদন এতটুকু কমেনি। প্রতিটি বিশ্বকাপেই তাই নতুন করে আলোচনায় আসে প্রশ্নটি এই জার্সি গায়ে ব্রাজিল কবে জিতবে ষষ্ঠ বিশ্বকাপ?

আরও পড়ুন