'হেডলাইন' এর মাধ্যমে আবারও অভিনয়ে ফিরছেন বিন্দু
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ২০:২০
দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরছেন আফসান আরা বিন্দু। নতুন ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এর মাধ্যমে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন তিনি।
একসময় ছোট পর্দার অভিনেত্রী হিসেবে দর্শকদের কাছে জনপ্রিয় ছিলেন এই অভিনেত্রী। তবে কয়েক বছর ধরে অভিনয়ে অনিয়মিত ছিলেন তিনি। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের নতুন অরিজিনাল সিরিজ ‘হেডলাইন’ এর মাধ্যমে আবারও অভিনয়ের জগতে ফিরছেন তিনি। আগামী ২৫ জুন মুক্তি পাবে সিরিজটি। এর পরিচালনা করেছেন সালেহ সোবহান অনীম।
সম্প্রতি হইচই বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে সিরিজটির নতুন পোস্টার। সেখানে দেখা যায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেতা ইয়াশ রোহানকে। পোস্টারে তাদের রহস্যময় উপস্থিতি এবং চারপাশে ছড়িয়ে থাকা পুরোনো সংবাদপত্রের স্তূপ ইঙ্গিত দিচ্ছে এটি একটি অনুসন্ধানধর্মী গল্প হতে যাচ্ছে।
সিরিজটির অন্যতম আকর্ষণ আফসান আরা বিন্দুর প্রত্যাবর্তন। তার সঙ্গে আরও অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, ইয়াশ রোহান, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, অর্নিল বিরল, রায় রাজন্যাসহ অনেকেই।
সিরিজটি নিয়ে পরিচালক সালেহ সোবহান অনীম বলেন, ‘নানান অস্থিরতার ভিড়ে একটু স্বস্তির খোঁজেই আমরা সিরিজটি নির্মাণ করেছি। যে ধরনের গল্প দেখে আমরা বড় হয়েছি বা যে কাজগুলো আজও আমাদের মনের খুব কাছের—আমরা ঠিক সেই ধরনের গল্প আপনাদের জন্য করেছি। আর হেডলাইন মূলত সাংবাদিকতা বা অনুসন্ধানের আড়ালে লুকিয়ে থাকা একটি ফ্যামিলি ড্রামা।’
দীর্ঘদিন পর অভিনয়ে ফিরে আফসান আরা বিন্দু কতটা দর্শকপ্রিয়তা অর্জন করতে পারেন, তা জানা যাবে আগামী ২৫ জুন ‘হেডলাইন’ মুক্তির পর।
আরও পড়ুন
- • হোয়াটসঅ্যাপে ইসরায়েলি হামলা, আইনি পথে মেটা
- • রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু
- • ফাউলের অভিনয় করলে দেখতে হবে হলুদ কার্ড
- • এবার নিখোঁজ রামিসার প্রতিবেশী
- • হাসনাতের উদ্যোগে দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থীর সংসদ পরিদর্শন
- • ফ্রি গুগল এআই সুবিধা দিচ্ছে টেকনো
- • ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু
- • আর্জেন্টিনার বেস ক্যাম্পের কাছে হামলা, নিরাপত্তাহীণতায় বিশ্বকাপ
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • বাকস্বাধীনতা কোথায়?
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
