০৯ জুন ২০২৬, মঙ্গলবার, ০০:১৮

শিরোনাম
হাসনাতের উদ্যোগে দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থীর সংসদ পরিদর্শন কুমিল্লা বিমানবন্দরের দাবি জানালেন সংসদ সদস্য মনিরুল হক পাঁচ বছরে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৪.১৬ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী নতুন বাজেটে ফ্রিল্যান্সারদের কর ছাড়, সিগারেটে বাড়তে পারে শুল্ক সংসদ গ্রন্থাগার কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত সীমান্তে পুশইন প্রতিহতে শক্ত অবস্থানে বিজিবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে অপরাধ কমেছে, দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাসী সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৮ শিশুর মৃত্যু

লাইফলাইন’-এ সময়ই মিমের সবচেয়ে বড় প্রতিপক্ষ

লাইফলাইন’-এ সময়ই মিমের সবচেয়ে বড় প্রতিপক্ষ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ১৫:১৮

ওটিটি প্ল্যাটফর্মে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। দেশীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম Chorki–র নতুন অরিজিনাল ফিল্ম ‘লাইফলাইন’-এ দেখা যাবে তাঁকে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কাজী আসাদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে চলচ্চিত্রটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে চরকি। প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে ‘লাইফলাইন’-এর একটি প্রমোশনাল পোস্টার, যেখানে গল্পের কেন্দ্রীয় দ্বন্দ্ব নিয়ে রাখা হয়েছে রহস্যের আভাস।

পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, ‘লাইফের এই জার্নিতে সময় যখন এক বিশাল প্রতিপক্ষ। কাজী আসাদ পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম "লাইফলাইন" আসছে শিগগিরই।’

ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে মিমকে নতুন চরিত্রে দেখার অপেক্ষায় রয়েছেন তাঁর ভক্তরা। সময়কে প্রতিপক্ষ হিসেবে তুলে ধরা এই গল্পে কী ধরনের জীবনসংগ্রাম বা বাস্তবতার প্রতিফলন দেখা যাবে, তা নিয়ে চলছে নানা জল্পনা।

তবে এখনো চলচ্চিত্রটির গল্প, অন্যান্য অভিনয়শিল্পী কিংবা মুক্তির তারিখ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠান।

এর আগে চলতি ঈদে মুক্তি পাওয়া মালিক সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন মিম। সেই ছবির আলোচনার মধ্যেই এবার ওটিটির পর্দায় নতুন কাজ নিয়ে দর্শকদের সামনে আসতে যাচ্ছেন তিনি।

আরও পড়ুন