০৯ জুন ২০২৬, মঙ্গলবার, ০০:১৮

শিরোনাম
হাসনাতের উদ্যোগে দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থীর সংসদ পরিদর্শন কুমিল্লা বিমানবন্দরের দাবি জানালেন সংসদ সদস্য মনিরুল হক পাঁচ বছরে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৪.১৬ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী নতুন বাজেটে ফ্রিল্যান্সারদের কর ছাড়, সিগারেটে বাড়তে পারে শুল্ক সংসদ গ্রন্থাগার কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত সীমান্তে পুশইন প্রতিহতে শক্ত অবস্থানে বিজিবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে অপরাধ কমেছে, দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাসী সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৮ শিশুর মৃত্যু

‘কম বয়সী মেয়ে দরকার’, মন্তব্যে ক্ষোভ ঝাড়লেন তাপসী পান্নু

‘কম বয়সী মেয়ে দরকার’, মন্তব্যে ক্ষোভ ঝাড়লেন তাপসী পান্নু

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ২০:১০

শোবিজ অঙ্গনে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিনেত্রীদের সুযোগ কমে যাওয়ার যে অভিযোগ দীর্ঘদিনের, সেই বিষয়টি নিয়েই এবার সরব হয়েছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। তিনি মনে করেন, চলচ্চিত্র অঙ্গনে পুরুষ ও নারী শিল্পীদের ক্ষেত্রে বয়সকে ভিন্নভাবে দেখা হয়, যা অনেক অভিনেত্রীর জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের শুরুর দিকের অভিজ্ঞতা তুলে ধরেন তাপসী। তিনি জানান, বলিউডে যাত্রা শুরু করেছিলেন বিশের কোঠায় থাকতেই। কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে এবং গুরুত্বপূর্ণ চরিত্রে সুযোগ পেতে তার কয়েক বছর সময় লেগে যায়।

অভিনেত্রীর ভাষ্য, দীর্ঘ সংগ্রামের পর যখন তিনি ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান শক্ত করতে সক্ষম হন, তখন তার বয়স ৩০ বছর পেরিয়ে যায়। এরপর বিভিন্ন চরিত্রের জন্য অডিশন বা আলোচনায় গেলে অনেক সময় তাকে বলা হতো, চরিত্রটির জন্য আরও কম বয়সী কাউকে প্রয়োজন।

তাপসীর প্রশ্ন, একই ধরনের মন্তব্য পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে খুব কমই শোনা যায়। তার মতে, অনেক পুরুষ তারকা দীর্ঘ সময় ধরে প্রধান চরিত্রে অভিনয় করে যাচ্ছেন এবং বয়স কখনোই তাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায় না।

তিনি আরও বলেন, কর্মজীবনের একটি বড় সময় এই বৈষম্য ও অবহেলা তাকে মানসিকভাবে কষ্ট দিয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি এসব পরিস্থিতি মোকাবিলা করতে শিখেছেন এবং এখন নিজেকে অনেক বেশি আত্মবিশ্বাসী ও পরিণত মনে করেন।

আরও পড়ুন