মার্ভেলের নতুন স্পাইডার-ম্যান সিনেমায় থাকছে একাধিক চমক
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ১৫:৫৮
মার্ভেল স্টুডিওস এবং সনি পিকচার্স–এর যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাওয়া নতুন সিনেমা স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে ঘিরে ভক্তদের মধ্যে বাড়ছে ব্যাপক আগ্রহ। সিনেমাটিতে আবারও পিটার পার্কার চরিত্রে ফিরছেন টম হল্যান্ড।
নতুন এই সিনেমার গল্প এগোবে স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম–এর ঘটনার পর থেকে। আগের সিনেমার শেষদিকে পৃথিবীর সবাই পিটার পার্কারের পরিচয় ভুলে যাওয়ায় এবার সম্পূর্ণ নতুন বাস্তবতায় দেখা যাবে স্পাইডার-ম্যানকে।
এদিকে সিনেমাটির দৈর্ঘ্য নিয়েও শুরু হয়েছে আলোচনা। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সিনেমাটির দৈর্ঘ্য প্রায় ২ ঘণ্টা ৩০ মিনিট হতে পারে। সিঙ্গাপুরের শ’ থিয়েটারস এবং যুক্তরাজ্যের সিনেওয়ার্ল্ডের তালিকায় এমন সময় উল্লেখ করা হয়েছে। যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
দৈর্ঘ্য চূড়ান্ত হলে এটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের অন্যতম দীর্ঘ সুপারহিরো সিনেমা হিসেবে জায়গা করে নেবে। এর আগে স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম–এর দৈর্ঘ্য ছিল ২ ঘণ্টা ২৮ মিনিট, স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম ছিল ২ ঘণ্টা ৯ মিনিট এবং স্পাইডার-ম্যান: হোমকামিং ছিল ২ ঘণ্টা ১৩ মিনিট।
জানা গেছে, নতুন সিনেমাটিতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্র দেখা যাবে। এর মধ্যে রয়েছেন জন বার্নথাল অভিনীত ফ্রাঙ্ক কাসল এবং মার্ক রাফালো অভিনীত ব্রুস ব্যানার বা হাল্ক চরিত্র।
সিনেমাটি পরিচালনা করছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ৩১ জুলাই মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে।
আরও পড়ুন
- • হোয়াটসঅ্যাপে ইসরায়েলি হামলা, আইনি পথে মেটা
- • রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু
- • ফাউলের অভিনয় করলে দেখতে হবে হলুদ কার্ড
- • এবার নিখোঁজ রামিসার প্রতিবেশী
- • হাসনাতের উদ্যোগে দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থীর সংসদ পরিদর্শন
- • ফ্রি গুগল এআই সুবিধা দিচ্ছে টেকনো
- • ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু
- • আর্জেন্টিনার বেস ক্যাম্পের কাছে হামলা, নিরাপত্তাহীণতায় বিশ্বকাপ
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • বাকস্বাধীনতা কোথায়?
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
