শাবনূরকে নিয়ে পূর্ণিমার আবেগঘন বার্তা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ১৪:৪৯
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শাবনূর ও পূর্ণিমা। একসময় তাঁদের নিয়ে প্রতিদ্বন্দ্বিতার আলোচনা থাকলেও ব্যক্তিগত সম্পর্কে বরাবরই দেখা গেছে পারস্পরিক শ্রদ্ধা ও আন্তরিকতা। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে শাবনূরকে নিয়ে আবেগঘন এক বার্তা দিয়ে সেই সম্পর্কেরই আরেকটি দৃষ্টান্ত তুলে ধরলেন পূর্ণিমা।
সম্প্রতি শাবনূরের সঙ্গে কাটানো কিছু মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন পূর্ণিমা। পোস্টে তিনি শাবনূরকে বাংলা চলচ্চিত্রের একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে উল্লেখ করেন।
পূর্ণিমা লেখেন, ‘কিছু মানুষ শুধু তারকা নন, তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র শাবনূর আপু। পর্দার সাফল্যের বাইরেও তিনি একজন অসাধারণ মনের মানুষ।’
স্মৃতিচারণ করে এই অভিনেত্রী জানান, কয়েক বছর আগে শাবনূরের সঙ্গে কাটানো সময়গুলো তাঁর জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতিগুলোর একটি। একই সঙ্গে বাংলা চলচ্চিত্রে শাবনূরের অবদানকে তিনি অবিস্মরণীয় বলে উল্লেখ করেন।
পোস্টের শেষাংশে প্রিয় সহকর্মীকে আবারও বড় পর্দায় দেখতে চাওয়ার ইচ্ছার কথাও জানান পূর্ণিমা। তিনি লেখেন, ‘আপনাকে বড় পর্দায় খুব মিস করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।’
পূর্ণিমার এই পোস্ট প্রকাশের পর ভক্তদের মধ্যেও ব্যাপক সাড়া দেখা গেছে। অনেকেই দুই অভিনেত্রীর পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রশংসা করেছেন।
আরও পড়ুন
- • হোয়াটসঅ্যাপে ইসরায়েলি হামলা, আইনি পথে মেটা
- • রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু
- • ফাউলের অভিনয় করলে দেখতে হবে হলুদ কার্ড
- • এবার নিখোঁজ রামিসার প্রতিবেশী
- • হাসনাতের উদ্যোগে দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থীর সংসদ পরিদর্শন
- • ফ্রি গুগল এআই সুবিধা দিচ্ছে টেকনো
- • ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু
- • আর্জেন্টিনার বেস ক্যাম্পের কাছে হামলা, নিরাপত্তাহীণতায় বিশ্বকাপ
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • বাকস্বাধীনতা কোথায়?
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
