সাই পল্লবী না বলায় সামান্থার ভাগ্যে সিনেমা
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ০০:৩৩
মুক্তির অপেক্ষায় থাকা ‘মা ইন্টি বাঙ্গারাম’ সিনেমাকে ঘিরে সামনে এসেছে নতুন তথ্য। অভিনেত্রী সামান্থা রুথ প্রভু জানিয়েছেন, শুরুতে ছবিটির প্রধান চরিত্রে তাকে নয়, অন্য একজন জনপ্রিয় অভিনেত্রীকে কাস্ট করার পরিকল্পনা ছিল নির্মাতাদের।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে আলাপকালে সামান্থা জানান, সিনেমাটির প্রাথমিক পরিকল্পনায় ছিলেন সাই পল্লবী। তবে ব্যস্ত সূচির কারণে তিনি প্রস্তাবটি গ্রহণ করতে পারেননি। পরে গল্পে কিছু পরিবর্তন এনে সামান্থাকে কেন্দ্র করে নতুনভাবে প্রকল্পটি সাজানো হয়।
সামান্থার ভাষ্য, নারীপ্রধান গল্প নিয়ে কাজ করার লক্ষ্য থেকেই ছবিটি তৈরি হয়েছে। সাই পল্লবী সময় দিতে না পারায় নির্মাতারা তার সঙ্গে আলোচনা করে চরিত্র ও গল্পের কিছু অংশ পুনর্গঠন করেন।
এদিকে সামান্থার বক্তব্যের পর সাই পল্লবীও সামাজিক মাধ্যমে শুভকামনা জানিয়েছেন। তিনি বলেন, ছবিটি শেষ পর্যন্ত সামান্থার কাছেই যাওয়ার ছিল এবং সিনেমাটির সাফল্য কামনা করেন।
পরিচালক নন্দিনী রেড্ডির নির্মাণে ‘মা ইন্টি বাঙ্গারাম’ একটি পারিবারিক অ্যাকশন-কমেডি ঘরানার সিনেমা। এর আগে ‘ওহ! বেবি’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন নন্দিনী ও সামান্থা। নতুন এই ছবির মাধ্যমে আবারও জুটি বাঁধছেন তারা।
ছবিটিতে সামান্থার পাশাপাশি অভিনয় করেছেন গুলশন দেবাইয়া, দিগন্ত মানচালে, গৌতমী, শ্রীমুখী, মঞ্জুষাসহ আরও অনেকে।
আগে ১৪ মে সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ না হওয়ায় মুক্তির তারিখ পরিবর্তন করা হয়। সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মা ইন্টি বাঙ্গারাম’।
আরও পড়ুন
- • হোয়াটসঅ্যাপে ইসরায়েলি হামলা, আইনি পথে মেটা
- • রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু
- • ফাউলের অভিনয় করলে দেখতে হবে হলুদ কার্ড
- • এবার নিখোঁজ রামিসার প্রতিবেশী
- • হাসনাতের উদ্যোগে দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থীর সংসদ পরিদর্শন
- • ফ্রি গুগল এআই সুবিধা দিচ্ছে টেকনো
- • ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু
- • আর্জেন্টিনার বেস ক্যাম্পের কাছে হামলা, নিরাপত্তাহীণতায় বিশ্বকাপ
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • বাকস্বাধীনতা কোথায়?
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
