এবার ‘ডন ৩’ নিয়ে মাঠে নামলেন আমির খান
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:১৪
‘ধুরন্ধর’ সিনেমার সাফল্যের পর ফারহান আখতারের ‘ডন ৩’ থেকে সরে দাঁড়িয়েছেন রণবীর সিং। তবে প্রশ্ন থেকেই গেছে, তিনি কি স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন নাকি চাহিদা বা চিত্রনাট্য সংক্রান্ত কারণে তাঁকে বাদ দেওয়া হয়েছে। এ ঘটনায় মাঝপথে থেমে যাওয়া সিনেমার জন্য মোটা অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছিলেন ফারহান আখতার। তবে ‘প্রডিউসার্স গিল্ড অব ইন্ডিয়া’-র বৈঠকে রণবীর সিং যুক্তি দিয়ে বলেছেন, এই টাকা দেওয়া তাঁর দায়িত্ব নয়।
তথ্য অনুযায়ী, বিষয়টি এতদূর গিয়ে পৌঁছেছে যে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির অভিভাবক হিসেবে খ্যাত আমির খান মধ্যস্থতা করতে নেমেছেন। বান্দ্রার বাংলোয় সম্প্রতি এক সন্ধ্যাকালীন বৈঠকে উপস্থিত ছিলেন করণ জোহর, সাজিদ নাদিয়াদওয়ালা, একতা কাপুর, এক্সেল এন্টারটেইনমেন্টের প্রযোজক ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি, জোয়া আখতার এবং জি এন্টারটেইনমেন্টের এমডি ও সিইও পুনিত গোয়েঙ্কা।
বৈঠকের মূল উদ্দেশ্য ছিল রণবীর সিং ও ফারহান আখতারের মধ্যে চলমান দ্বন্দ্ব মেটানো। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কীভাবে সমস্যা সমাধান করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করা। তবে এখনই বলা যাচ্ছে না, সব সমস্যার সমাধান হয়েছে কি না।
ফারহানের প্রযোজনা সংস্থা দাবি করেছে, বছরখানেক আগে রণবীর সবুজ সংকেত দেওয়ার পরই ‘ডন ৩’-এর প্রিপ্রোডাকশন শুরু হয়েছিল। ‘ধুরন্ধর’ শেষ হওয়ার পরই শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আচমকাই জানা যায়, রণবীর সিং ‘ডন ৩’ ছাড়িয়ে জয় মেহেতার ‘প্রলয়’-এর শুটিং শুরু করতে যাচ্ছেন। সূত্র জানাচ্ছে, রণবীর একাধিকবার চিত্রনাট্য পরিবর্তন করেছেন এবং চূড়ান্ত খসড়াও পছন্দ হয়নি, ফলে তিনি সরে দাঁড়ান।
ফারহান-রীতেশের দাবি, রণবীর সিংয়ের কাছ থেকে ৪০ কোটি রুপি ক্ষতিপূরণ নেওয়ার চেষ্টা হয়েছে। তবে রণবীর যুক্তি দিয়েছেন, তিনি আগে সঞ্জয় লীলা বনসালির ‘বৈজু বাওরা’ ছবিতে এক বছর ধরে কাজ করেছেন, পরবর্তীতে কাজ বন্ধ হয়ে গেলে ক্ষতিপূরণ চাননি। তাই এখানে দায় তাঁর নয়।
মূলত, রণবীর সিং ও ফারহান আখতারের দ্বন্দ্বের মধ্যস্থতায় এখন আমির খানের উদ্যোগে আলোচনার চেষ্টা চলছে।
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
- • বাজার নিয়ন্ত্রণে এআই ব্যবহার করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
- • নাগেলসমানের বিদায়, ক্লপকে দেয়া হলো জার্মানির দায়িত্ব
- • সৌদি আগ্রাসন ঠেকাতে পাল্টা হামলার ঘোষণা হুতিদের
- • আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
- • জবি ক্যারিয়ার ক্লাবে শতাধিক নবীন সদস্যের ওরিয়েন্টেশন
- • তীব্র তাপপ্রবাহের মধ্যেই ফ্রান্সে দাবানল, পুড়ছে বিস্তীর্ণ বনাঞ্চল
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে মার্কিন হামলা, হরমুজে ফের অস্থিরতা
- • ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর আবার কাঁপল ভেনেজুয়েলা, নতুন কম্পনে বাড়ল আতঙ্ক
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
