আমিরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে শর্ত ছিল কাজলের
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ, ২০২৬, ০০:০৮
বলিউডের অন্যতম রোমান্টিক থ্রিলার ‘ফানা’। কাশ্মীরি কন্যা জুনি আর ছদ্মবেশী সন্ত্রাসবাদী রেহানের প্রেমকাহিনি আজও দর্শকদের হৃদয়ে নাড়া দেয়। বিশেষ করে ‘দেখো না’ গানের সেই বৃষ্টিভেজা রোমান্টিক দৃশ্যটি হিন্দি সিনেমার ইতিহাসে অন্যতম নান্দনিক দৃশ্য হিসেবে পরিচিত। তবে এই দৃশ্যের শুটিংয়ের আগে আমির খানের সঙ্গে অভিনয় করতে গিয়ে পরিচালক কুণাল কোহলির সামনে এক অদ্ভুত শর্ত জুড়ে দিয়েছিলেন কাজল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক কুণাল কোহলি জানান, শুটিংয়ের প্রথম দিনেই কাজল তাঁকে স্পষ্ট করে বলেছিলেন, “দেখো কুণাল, সেনসুয়াল দৃশ্য তুমি তোমার মতো করে শুট করো, কিন্তু একটা কথা মাথায় রেখো—এই গানটা আমাকে আমার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে বসে দেখতে হবে!” অর্থাৎ, দৃশ্যের নান্দনিকতা যেন বজায় থাকে এবং তা যেন শ্লীলতার গণ্ডি না ছাড়ায়, সেদিকে কাজলের কড়া নজর ছিল।
মজার বিষয় হলো, ‘জুনি’ চরিত্রের জন্য কাজল পরিচালকের প্রথম পছন্দ ছিলেন না। তখন কাজল সবেমাত্র মা হয়েছেন, মেয়ে নাইসা তখন খুবই ছোট। কুণাল ভেবেছিলেন কাজল হয়তো এই সময়ে কাজ করতে চাইবেন না। কিন্তু চিত্রনাট্য শোনার পর কাজল নিজেই আগ্রহী হয়ে ওঠেন এবং চ্যালেঞ্জিং এই চরিত্রে অভিনয় করতে রাজি হন।
পরিচালক জানান, তিনি চেয়েছিলেন কাজলের অভিনীত অন্ধ চরিত্রটি যেন স্রেফ ‘সহানুভূতি’র উদ্রেক না করে। সাধারণত সিনেমায় অন্ধ চরিত্র মানেই চোখে কালো চশমা পরানো হয়, কিন্তু কুণাল তা করেননি। তিনি চেয়েছিলেন কাজলের চোখের ভাষা দর্শক সরাসরি অনুভব করুক। প্রেম ও শারীরিক আকর্ষণ যে কোনো শারীরিক প্রতিবন্ধকতার ঊর্ধ্বে, সেটিই ছিল তাঁর মূল লক্ষ্য।
আজ দুই দশক পরেও ‘ফানা’ সিনেমার সেই রসায়ন অমলিন। আমিরের রহস্যময় চার্ম আর কাজলের স্নিগ্ধ অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। কাজলের সেই সাবধানী শর্ত মেনেই পরিচালক এমন এক দৃশ্য উপহার দিয়েছিলেন যা পরিবারের সবার সঙ্গে বসেও উপভোগ করা যায়, আবার যার রোমান্টিক আবেদনও ফিকে হয়নি।
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
- • বাজার নিয়ন্ত্রণে এআই ব্যবহার করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
- • নাগেলসমানের বিদায়, ক্লপকে দেয়া হলো জার্মানির দায়িত্ব
- • সৌদি আগ্রাসন ঠেকাতে পাল্টা হামলার ঘোষণা হুতিদের
- • আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
- • জবি ক্যারিয়ার ক্লাবে শতাধিক নবীন সদস্যের ওরিয়েন্টেশন
- • তীব্র তাপপ্রবাহের মধ্যেই ফ্রান্সে দাবানল, পুড়ছে বিস্তীর্ণ বনাঞ্চল
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে মার্কিন হামলা, হরমুজে ফের অস্থিরতা
- • ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর আবার কাঁপল ভেনেজুয়েলা, নতুন কম্পনে বাড়ল আতঙ্ক
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
