০৪ জুলাই ২০২৬, শনিবার, ০২:১২

শিরোনাম
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল ১৫০ সামরিক কর্মকর্তার পদোন্নতি-সুবিধা ঘোষণা নতুন বেতন কাঠামো নিয়ে যা জানাল সরকার এআই যুগেও নৈতিক সাংবাদিকতার তাগিদ তথ্যমন্ত্রীর রোহিঙ্গা সংকটে নতুন উদ্বেগ, কমছে বৈশ্বিক সহায়তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি

৩ বছর কথা বন্ধ ছিল কাজল ও তার মেয়ে নিসার

৩ বছর কথা বন্ধ ছিল কাজল ও তার মেয়ে নিসার

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬, ০১:২৫

বলিউড অভিনেত্রী কাজলের মেয়ে নিসা দেবগনকে নিয়ে সামাজিক মাধ্যমে চর্চার শেষ নেই। কাজল সব সময়ই বলে এসেছেন যে, নিসা ও যুগ তার কাছে পৃথিবীর সেরা সন্তান। তবে পর্দার বাইরের এই মা-মেয়ের সম্পর্ক সব সময় এতটা মসৃণ ছিল না।

সম্প্রতি কাজল জানিয়েছেন, একটা সময় নিসার সঙ্গে তার সম্পর্কের দূরত্ব এতটাই বেড়ে গিয়েছিল যে, দীর্ঘ তিন বছর তাদের মধ্যে ঠিকঠাক কথাই হতো না।

নিসা ‘জেন-জি’ প্রজন্মের প্রতিনিধি, অন্যদিকে কাজল বড় হয়েছেন ভিন্ন পরিবেশে। চিন্তাভাবনার এই পার্থক্যই মা-মেয়ের বিরোধের মূল কারণ হয়ে দাঁড়ায়। কাজল জানান, নিসার বয়স যখন ১২, তখন থেকেই বিরোধের সূত্রপাত। মেয়ে বড় হওয়ার সাথে সাথে সেই দূরত্ব আরো বাড়ে।

কাজল বলেন, ওকে কিছুতেই বুঝতে পারতাম না। আমাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হতো। সম্পর্কের এই তিক্ততা কাজলকে ভাবিয়ে তোলে। অবশেষে একজন পরিণত মানুষ হিসেবে তিনিই প্রথম উদ্যোগ নেন।

কাজল ঠিক করেন যে, ঝগড়া না করে মেয়ের সাথে যুক্তি দিয়ে কথা বলবেন এবং নিসা যতক্ষণ তার কথা শুনতে রাজি না হবে, ততক্ষণ তিনি চেষ্টা চালিয়ে যাবেন।ধীরে ধীরে কাজলের এই কৌশলে কাজ হতে শুরু করে। কাজল উপলব্ধি করেন যে, সারাক্ষণ উপদেশ দেওয়ার চেয়ে মেয়ের কথা মন দিয়ে শোনা বেশি জরুরি। তার কথায়, নিসার পাশে বসে তিনি শুধু তার কথা শুনতে শুরু করেন। নিসার মতামতকে গুরুত্ব দিতে থাকেন। উপদেশ দেওয়ার অভ্যাস কমিয়ে দেন। এই ছোট ছোট পরিবর্তনই তাদের সম্পর্কে বড় মোড় এনে দেয়।

মা ও মেয়ের মধ্যে দ্বন্দ্বের পরিবর্তে তৈরি হয় সুন্দর আলাপচারিতার জায়গা।

আরও পড়ুন