০৪ জুলাই ২০২৬, শনিবার, ০২:১২

শিরোনাম
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল ১৫০ সামরিক কর্মকর্তার পদোন্নতি-সুবিধা ঘোষণা নতুন বেতন কাঠামো নিয়ে যা জানাল সরকার এআই যুগেও নৈতিক সাংবাদিকতার তাগিদ তথ্যমন্ত্রীর রোহিঙ্গা সংকটে নতুন উদ্বেগ, কমছে বৈশ্বিক সহায়তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি

ডন ৩ ছাড়ায় রণবীরের বিরুদ্ধে ৪০ কোটির মামলা

ডন ৩ ছাড়ায় রণবীরের বিরুদ্ধে ৪০ কোটির মামলা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৫৪

ফারহান আখতার ও রীতেশ সিদ্ধওয়ানির প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে অভিনেতা রণবীর সিংয়ের আর্থিক বিরোধ চরম আকার ধারণ করেছে। 'Variety India'-র এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘ডন ৩’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর কারণে রণবীরের কাছে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছে প্রযোজনা সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়, রণবীর সিং সিনেমাটি ছেড়ে দেওয়ার পর প্রি-প্রোডাকশনে হওয়া বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়ে এক্সেল এন্টারটেইনমেন্ট। এর জেরে প্রতিষ্ঠানটি একাধিক বিভাগের প্রধানদের (HOD) কাজ ছেড়ে বাইরে কাজ খোঁজার নির্দেশও দিয়েছে।

রণবীর সিং অবশ্য এই ক্ষতিপূরণ দাবির বিরোধিতা করেছেন। তার দাবি, চূড়ান্ত চিত্রনাট্য নিয়ে অসন্তুষ্ট থাকার কারণেই তিনি প্রজেক্ট থেকে সরে দাঁড়ান এবং এজন্য তিনি কোনো অর্থ দিতে বাধ্য নন। অন্যদিকে প্রযোজনা সংস্থার বক্তব্য, রণবীরের সম্মতি পাওয়ার পরই তারা প্রি-প্রোডাকশন শুরু করেছিল।

দুই পক্ষের মধ্যে দীর্ঘ বৈঠক হলেও এখনো কোনো সমাধান আসেনি। পরিস্থিতি আরও জটিল হওয়া ঠেকাতে প্রযোজক গিল্ড অব ইন্ডিয়া (PGI) মধ্যস্থতায় নেমেছে বলে জানা গেছে।

আরও পড়ুন