০৪ জুলাই ২০২৬, শনিবার, ০২:১২

শিরোনাম
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল ১৫০ সামরিক কর্মকর্তার পদোন্নতি-সুবিধা ঘোষণা নতুন বেতন কাঠামো নিয়ে যা জানাল সরকার এআই যুগেও নৈতিক সাংবাদিকতার তাগিদ তথ্যমন্ত্রীর রোহিঙ্গা সংকটে নতুন উদ্বেগ, কমছে বৈশ্বিক সহায়তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি

বক্স অফিসে রণবীরের তাণ্ডব, লাফিয়ে বাড়ছে ধুরন্ধর’র আয়

বক্স অফিসে রণবীরের তাণ্ডব, লাফিয়ে বাড়ছে ধুরন্ধর’র আয়

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪১

বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর সিংয়ের বলিউড সিনেমা ‘ধুরন্ধর’। গত ৫ ডিসেম্বর মুক্তির পর মাত্র তিন দিনেই ১০০ কোটির ঘরে প্রবেশ করেছে সিনেমাটি। সমালোচকদের পূর্বাভাস ভুল প্রমাণ করে দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এই অ্যাকশন থ্রিলার। 

সিনেমার আয় বিশ্লেষণকারী সংস্থা স্যাকনিল্ক-এর প্রতিবেদন অনুযায়ী, মুক্তির তৃতীয় দিনে সিনেমাটি আয় করেছে ৪৩ কোটি রুপি। এর ফলে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০৩ কোটি রুপি।

এর আগে শুক্রবার ২৮ কোটি রুপির ব্যবসা দিয়ে যাত্রা শুরু করেছিল ‘ধুরন্ধর’। শনিবার তার পরিমাণ বেড়ে দাঁড়ায় ৩২ কোটি রুপিতে; কার্যত লাফিয়ে লাফিয়ে বেড়েছে এই সিনেমার আয়।

শনিবার থেকেই ‘ধুরন্ধর’ অপ্রতিরোধ্য গতিতে ছুটছে। রোববার সিনেমাটি সাম্প্রতিক সময়ের যেকোনো সিনেমার তুলনায় একদিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে।

আরও পড়ুন